ফ্যাক্ট চেক: এই ভিডিওটি মনমোহন সিংহের জন্মদিনের নয়
ভুয়ো দাবি নিয়ে ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
২৬ সেপ্টেম্বর ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা মনমোহন সিংহের জম্মদিন। ২৭ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় মনমোহন সিংহ, রাহুল গান্ধী আরও অনেকের সঙ্গে চেয়ার-এ বসে আছেন, মনমোহন সিংহ কেক কাটতে যাচ্ছেন রাহুল গান্ধী তাঁকে সাহায্য করছে। শেষ পর্যন্ত রাহুল গান্ধী নিজে কেকটি কেটে মনমোহনের সামনে একটি ছোট থালায় রাখেন চামচ তুলে দেন যাতে মনমোহন খেতে পারেন।
২৭ সেপ্টেম্বর বঙ্গ বিজেপি, বেঙ্গল বিজেপি ২১ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করে। ক্যাপশন দেওয়া হয়, ''মনমোহন সিংহ ভাবছে - লে হালুয়া নিজের ইচ্ছায় জন্মদিনের কেকটাও কাট তে দিচ্ছে না''

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর তথ্য অনুযায়ী এটি একটি ভুয়ো পোস্ট। দাবিটিও যথার্থ নয়।
এখানে দেখতে পারেন ভিডিওটি। আর এখানে ভিডিওটির আর্কাইভ।
একই ভিডিও একই দাবি নিয়ে পোস্ট করে অর্ণব ফ্যান ক্লাব। এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।
আফওয়া ভিডিওটি নিয়ে খোঁজ খবর করতে শুরু করে। আমরা ভিডিওটি কি ফ্রেম-এ ভেঙে দেখি। এরপর ষ্টীল ইমেজগুলি নিয়ে রিভার্স সার্চ করতেই অনেকগুলি খবর এবং সে সংক্রান্ত ভিডিও বেরিয়ে আসে।
দেখা যায় এই ভিডিওটি ২৭ ডিসেম্বর ২০১৮ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের অফিসিয়াল ইউটিউব চ্যনেলে আপলোড করে। ২০১৮ সালে জাতীয় কংগ্রেসের ১৩৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কেক কাটার আয়োজন করা হয় যেখানে রাহুল গান্ধী, মনমোহন সিংহরা কেক কাটেন। সেখানেই রাহুল মনমোহনকে কেক কাটাই সাহায্য করেন।
একই দিনে এনডিটিভি-ও এই একই ভিডিও পোস্ট করে।
তাই ভিডিওটি কোনওভাবেই মনমোহন সিংহের জম্মদিন অথবা পুরনো জন্মদিনের ভিডিও নয়। ভিডিওটি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষেকেক কাটার ভিডিও।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

