ফ্যাক্ট চেক- বাইডেনের শপথগ্ৰহন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রিত নন মনমোহন সিং

বাইডেনের শপথগ্রহণ নিয়ে ভিত্তিহীন খবর ভাইরাল

 |  1-minute read |   10-11-2020
  • Total Shares

জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন জেতার পর থেকে সমাজ মাধ্যমে একটি বার্তা জোরদার ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, বাইডেনের শপথগ্ৰহন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রিত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বেশ কিছু ফেসবুক  ব্যবহারকারী , জো বাইডেন এবং মনমোহন সিংএর ছবি পোস্ট করে এই কথা লিখেছে।

manmohan-fb_111020112312.png

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) খোঁজ নিয়ে জেনেছে ভাইরাল পোস্টটির দাবি ভিত্তিহীন। এই প্রতিবেদনটি লেখা অবধি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এখনো পর্যন্ত জো বাইডেনের শপথগহনের কোনো আমন্ত্রণ পত্র পান নি।

ভাইরাল পোস্টগুলির আর্কাইভ ভার্সন দেখা যাবে এখানে এবং এখানে। 

জো বাইডেন যখন সেনেটর ছিলেন এবং পরবর্তীকালে উপ- রাষ্ট্রপতি হন, সব সময়ই তার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল হৃদ্যতাপূর্ণ। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংএর সঙ্গেও তার ছিল যথেষ্ট ভালো সম্পর্ক।

আমরা ভাইরাল পোস্টটির ব্যাপারে খোঁজ নিতে, মনমোহন সিংয়ের অফিসের সঙ্গে যোগাযোগ করি। প্রাক্তন প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয় যে, এখনো অবধি মনমোহন সিংহ কোনো আমন্ত্রণ পত্র পাননি জো বাইডেনের অফিস থেকে।

আমেরিকার সংবাদপত্রের খবর  অনুযায়ী , যেহেতু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এখনো অবধি নির্বাচনের ফলাফল মেনে নেন নি এবং এ বিষয়ে আদালতে যাবার প্রস্তুতি নিচ্ছেন তাই এখনো অবধি বাইডেনের শপথগ্রহণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নি। এছাড়াও , এই সব প্রতিবেদনের তথ্য অনুযায়ী রাষ্ট্রপতির শপথগ্রহন অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন অতিথি নিমন্ত্রিত থাকলেও, "মুখ্য অতিথির " কোনো বিশেষ আসন আলাদা করে রাখা হয় না। এবারে অতিমারীর জন্য এই শপথগ্রহন অনুষ্ঠান কতটা আড়ম্বরের সঙ্গে হবে এ বিষয়ে এখনই কোনো স্পষ্ট বার্তা আসে নি মার্কিন প্রশাসনের তরফ থেকে।

সুতরং বলা যায় , জো বাইডেনের মনমোহন সিংহের মুখ্য অতিথি হয়ে আমন্ত্রিত হওয়ার খবরটি এই মুহূর্তে একেবারেই ভিত্তিহীন।

ফ্যাক্ট চেক- বাইডেনের শপথগ্ৰহন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রিত নন মনমোহন সিং
Claimবাইডেনের শপথগ্ৰহন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রিত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং Conclusion এই প্রতিবেদনটি লেখা অবধি মনমোহন সিংহ জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানের কোনো আমন্ত্রণপত্র পান নি। বাইডেনের শপথগ্রহন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment