ফ্যাক্ট চেক: না, ভাইরাল এই ছবিটি শহীদ কর্নেল সন্তোষ বাবুর মেয়ের নয়
তদন্তে দেখা গেছে, এবিভিপি কর্ণাটকের এক কর্মকর্তার বোনের ছবি এটি
- Total Shares
লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বি সন্তোষ বাবুর মৃত্যুতে শোকাহত গোটা দেশ।
এরই মধ্যে সম্প্রতি ফেসবুকে ভাইরাল বাচ্চা একটি মেয়ের হাত জোড় করে দাঁড়িয়ে থাকার ছবি।সেখানে দেখা যায়, শহীদ কর্নেল সন্তোষ বাবুর এক ছবির সামনে বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে রয়েছে।দাবী করা হল, ছবিতে দেখতে পাওয়া মেয়েটি শহীদ এই কর্নেলের সন্তান।
'সুরজিৎ হালদার' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিটি পোস্ট করে লেখে, "শহীদ সন্তোষ বাবু’র মেয়ে, জয় হিন্দ"।

ফেসবুকের এই পোস্টটি এখানে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিটি লাদাখে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সন্তোষ বাবুর মেয়ের নয়।কর্ণাটকের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) এক কর্মকর্তার বোনের ছবি এটি।
আমরা দেখতে পাই, এবিভিপির টুইটার প্রোফাইল থেকে ভাইরাল সেই ছবিটি পোস্ট করে এই ভ্রান্ত ধারণা খণ্ডন করা হয়।
টুইটটিতে লেখা হয়, "আমরা লক্ষ্য করেছি কিছু ব্যক্তিত্ব এবং বিশিষ্ট হ্যান্ডেল ভুলবশতঃ কোন অসুস্থ উদ্দেশ্য ছাড়া মেয়েটিকে শহীদ কর্নেল সন্তোষবাবুর কন্যা বলে উল্লেখ করেছেন।আমরা তাদের আবেগ বুঝতে পারছি, কিন্তু এটা পরিষ্কার করা প্রয়োজন যে মেয়েটি কর্ণাটকের একজন এবিভিপি কর্মকর্তার ছোট বোন হয়।"

এবিভিপির ফেসবুক পেজ থেকেও একই ধরণের দাবীসমেত ভাইরাল এই ছবিটি পোস্ট করা হয়।
এর থেকে পরিষ্কার, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।ছবিটি কর্ণাটকের একজন এবিভিপি কর্মকর্তার ছোট বোনের, শহীদ কর্নেল সন্তোষ বাবুর মেয়ের নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

