ফ্যাক্ট চেক: বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ দাবী করে ভাইরাল এডিট করা এই ছবি
অনেকেই এই ছবিকে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি শেয়ার করেছেন
- Total Shares
বিশ্বজুড়ে চলা করোনা মহামারীর কারণে মুখে মাস্ক ব্যবহার করাটা এখন প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।কিন্তু মুখের সেই মাস্কও কি হয়ে উঠতে পারে প্রতিবাদের অস্ত্র?
বিজেপির বিরুদ্ধে করা প্রতিবাদ দাবী করে সম্প্রতি একজন লোকের মুখ ঢাকা কাপড়ের এক ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।
ভাইরাল সেই ছবিতে লোকটির মুখ ঢাকা কাপড়টিতে ভারতীয় জনতা পার্টির দলীয় প্রতীককে বিকৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।

এখানে ওই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এডিট করে এই ছবিকে তৈরি করা হয়েছে।আসল ছবিতে কাপড়টিতে গৈরিক বর্ণ অথবা কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে এবছরের মে মাসের এক ফেসবুক পোস্টে আমরা আসল ছবিটিকে খুঁজে পাই।
তাছাড়া বেশ কিছু রাশিয়ান ও পোল্যান্ডের ওয়েবসাইটেও এই ছবিকে দেখতে পাওয়া যায়।
ওই ছবিতে লোকটির মুখে ঢাকা কাপড়টিতে গৈরিক বর্ণ অথবা কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না।ছবিটি ঠিক কোথায় তোলা হয় সেবিষয়ে আমরা কোনো বিশ্বাসযোগ্য তথ্য খুঁজে পাইনি।
এর থেকে বলা যেতে পারে, এডিট করে ভাইরাল এই পোস্টের ছবিকে তৈরি করা হয়েছে।আসল ছবিতে লোকটির মুখে ঢাকা কাপড়টিতে গৈরিক বর্ণ অথবা কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

