ফ্যাক্ট চেক: সাম্প্রতিক কৃষক আন্দোলনের সাথে মায়াবতীর পুরোনো এই ছবির সম্পর্ক নেই
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল হল এক বছরের পুরোনো এই ছবি
- Total Shares
কিছুদিন আগেই বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবীতে কৃষকদের পাশে দাঁড়িয়ে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর ভারত বনধ সমর্থনের কথা প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে।
এরই মধ্যে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সাথে মায়াবতীর এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল সেই ছবিকে পোস্ট করে অনেকে লেখেন, "আজ ০৮/১২/২০২০ তারিখে বসপা সুপ্রিমো উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বোন কুমারী মায়াবতীজি রাজভবনে গিয়ে রাজ্যপাল শ্রদ্ধেয় আনন্দীবেন প্যাটেলজির কাছে গিয়ে স্মারকলিপি জমা দেন কৃষক আন্দোলনে তিনটি আইনে পরিবর্তন করে কৃষকদের সমর্থন করুন অথবা তিনটি আইন সংশোধন করে কৃষকদের দাবী মেনে নিন"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, এক বছরের পুরোনো মায়াবতীর সাথে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সাক্ষাতের এই ছবির সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা ২০১৯ সালে সংবাদসংস্থা "এএনআই"য়ের করা এক টুইটে এই ছবিকে খুঁজে পাই।
Lucknow: Bahujan Samaj Party (BSP) Chief Mayawati met Uttar Pradesh Governor Anandiben Patel in Raj Bhavan today, over cases of crime against women. pic.twitter.com/lCfIU4l7Mg
— ANI UP (@ANINewsUP) December 7, 2019
এই ছবির ক্যাপশন হিসাবে মহিলাদের উপর হওয়া অপরাধের বিষয় নিয়ে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর সাথে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সাক্ষাতের কথা উল্লেখ করা হয়।
সাম্প্রতিক কৃষক আন্দোলন নিয়ে মায়াবতীর সাথে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সাক্ষাতের খবর আমরা কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে এই প্রতিবেদন লেখার সময় অবধি পাইনি।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই এক বছরের পুরোনো বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী ও উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের ছবির সাথে সাম্প্রতিক কৃষক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

