ফ্যাক্ট চেক: না, এই ছবিটি অমিত শাহের সাম্প্রতিক মেদিনীপুর জনসমাবেশের নয়
এমনই দাবী করে ত্রিপুরায় হওয়া জনসমাগমের পুরোনো ছবি ভাইরাল হল সমাজ মাধ্যমে
- Total Shares
মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক জনসভার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।
এরই মধ্যে নেটিজেনদের কয়েকজন বিজেপির সর্মথনে হওয়া এক জনসমাগমের ছবিকে অমিত শাহের সাম্প্রতিক মেদিনীপুর জনসমাবেশের বলে দাবী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর অফিসিয়াল ফেসবুক ও টুইটার প্রোফাইল থেকেও একই দাবী করে ছবিটিকে পোস্ট করা হয়।

এখানে সেই পোস্টগুলির আর্কাইভকে দেখা যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেদিনীপুর জনসমাবেশের বলে দাবী করা ভাইরাল এই ছবিতে আসলে দুবছর আগে ত্রিপুরায় হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে এক জনসমাবেশের চিত্র দেখা যায়।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে দুবছর আগে ফেব্রুয়ারী মাসে প্রকাশিত "স্বরাজ্য ম্যাগাজিনে"র এক প্রতিবেদনে খুঁজে পাই।
ওই প্রতিবেদনে এই ছবির ক্যাপশন হিসাবে তাকে সেসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে ত্রিপুরায় হওয়া জনসমাবেশের বলে উল্লেখ করা হয়।
এই তথ্যকে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল ফেসবুক ও টুইটার প্রোফাইলেও এই ছবিকে খুঁজে পাই।
Thank you Tripura for the affection! pic.twitter.com/dhrnCBjlHp
— Narendra Modi (@narendramodi) February 8, 2018
সেখানেও এই ছবিকে ত্রিপুরার বলেই উল্লেখ করা হয়।
"হিন্দুস্তান টাইমস" ও "ইন্ডিয়ান এক্সপ্রেসে"র এই প্রতিবেদনগুলিতে অমিত শাহের সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফর ও জনসভার বেশ কিছু ছবি দেখতে পাওয়া যাবে।
এর থেকে বলা যেতে পারে, অমিত শাহের সাম্প্রতিক মেদিনীপুর জনসমাবেশের বলে দাবী করা দুবছরের পুরোনো এই ছবিতে আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে ত্রিপুরার এক জনসমাবেশের চিত্রকে দেখা যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

