ফ্যাক্ট চেক: মাটি কাঁপার ভাইরাল ভিডিওটি মেঘালয়ের নয়

বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল দুবছরের পুরোনো ভিডিও

 |  1-minute read |   08-06-2020
  • Total Shares

সুপার সাইক্লোন আমফান থেকে উত্তরাখণ্ডের দাবানল, যত দিন গিয়েছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ২০২০।পরপর এধরণের দুর্যোগ চিন্তার ভাঁজ ফেলেছে মানুষজনের কপালে।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'পৃথিবীর শ্বাস' নেওয়ার এক ভিডিও।ভিডিওটির সাথে দাবী করা হল, ঘটনাটি মেঘালয়ে ঘটেছে।

'সনাতনী অনির্বাণ' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করে লেখেন, "পৃথিবী শ্বাস নিচ্ছে মেঘালয়ের ল্যাড রিম্বাইতে"।

screenshot-2020-06-0_060820083434.png

প্রতিবেদন লেখার সময় অবধি পোস্টটিকে হাজারের কাছাকাছি বার শেয়ার করা হয়।এর আর্কাইভ ভার্শনটি আপনারা এখানে দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।ঘটনাটি দুবছর আগে কানাডার এক জঙ্গলে ঘটে।

তদন্তের শুরুতে আমরা ভিডিওটির উৎস জানতে এর কিছু ফ্রেমকে রিভার্স সার্চ করি।সেখান থেকে আমরা ২০১৮ সালের অক্টোবর মাসের এই প্রতিবেদনগুলিতে ভাইরাল ভিডিওটিকে খুঁজে পাই।

'ডেইলি মেলের' প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি কানাডার এক প্রত্যন্ত অঞ্চল কুইবেকের কোট-নর্ডের  স্যাক্রে-সিউরে ঘটেছিল।

সেখানে বলা হয়, সাধারণতঃ জলে ভিজে মাটির দৃঢ়তা কমে গেলে এধরণের ঘটনা ঘটে।

'দ্য ওয়েদার নেটওয়ার্কের' এই প্রতিবেদনে উদ্ভিদ বিশেষজ্ঞ মার্ক ভান্ডেরওয়াও বলেন, আপাতভাবে দেখে শ্বাস-প্রশ্বাস বলে মনে হওয়া এই ঘটনাটি আসলে দৃষ্টিভ্রম।

তিনি জানান, "হাওয়া ধাক্কা দিয়ে গাছগুলিকে ফেলে দেওয়ার চেষ্টা করায় শিকড়ের উপর চাপ পরে ও সেকারণেই মাটি উঠে আসতে শুরু করে।যদি হাওয়ার তীব্রতা বেশি ও তা দীর্ঘস্থায়ী হত, তবে শিকড় ছিঁড়ে বেশ কিছু গাছ উপড়ে পড়তে পারত।"

'টাইমের' মত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পাশাপাশি এই ঘটনাটি 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের' মত ভারতীয় সংবাদমাধ্যমও সেসময় রিপোর্ট করে।

এর থেকে পরিষ্কার, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।মেঘালয়ের নাম করে পোস্ট করা দুবছরের পুরোনো এই ভিডিওটি আসলে কানাডায় তোলা হয়।

 

ফ্যাক্ট চেক: মাটি কাঁপার ভাইরাল ভিডিওটি মেঘালয়ের নয়
Claimভিডিওতে দেখতে পাওয়া ঘটনাটি মেঘালয়ের ল্যাড রিম্বাইতে ঘটেছে Conclusion ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।দুবছরের পুরোনো কানাডার এই ভিডিওটির সাথে মেঘালয়ের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment