ফ্যাক্ট চেক: মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্তের সাথে প্রতিবাদের এই ভিডিওর সম্পর্ক নেই
বিভ্রান্তিকর দাবী করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক বছরের পুরোনো ভিডিও
- Total Shares
সম্প্রতি, লিওনেল মেসির তার ক্লাব বার্সেলোনা ছাড়ার কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
এরই মধ্যে, প্রতিবাদের এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।সেই ভিডিওর সাথে দাবী করা হয়, মেসির ক্লাব ছাড়ার খবর পেয়ে কাতালানরা দাঙ্গা করেছেন।
ফেসবুক পেজ 'ফুয়েলেড বাই বার্সেলোনা'র তরফ থেকে সেই ভিডিও পোস্ট করে লেখা হয়, "মেসির বিদায়ের খবর শুনে কাতালানদের প্রতিক্রিয়া - দাঙ্গা শুরু হয়েছে - আমাদের প্রিয় ক্লাব থেকে বার্তোমিউকে পদত্যাগ করানোর জন্য এটা কি যথেষ্ট?"

এখানে আপনারা সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ২০১৯ সালের অক্টোবরে হওয়া স্বাধীনতাপন্থী কয়েকজন কাতালান নেতার জেল হওয়ার প্রতিবাদ সংক্রান্ত এই ভিডিওর সাথে লিওনেল মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।
এই ভিডিওর কিছু ফ্রেমকে রিভার্স সার্চ করে তার এক দীর্ঘতর সংস্করণকে আমরা ইউটিউবে খুঁজে পাই।
২০১৯ সালের অক্টোবরের ১৮ তারিখে 'ইউরোপা প্রেস' নামের এক ইউটিউব চ্যানেলে তাকে আপলোড করা হয়।
স্প্যানিশ ভাষায় লেখা সেই ভিডিওর ক্যাপশনকে গুগল ট্রান্সলেটরে অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায়, "বার্সেলোনায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে লড়াই"।
ওই ভিডিওর বিবরণী অংশে থাকা স্প্যানিশ প্রতিবেদনের থেকেও আমরা সেই প্রতিবাদের বিষয়ে ধারণা পাই।
একে সূত্র হিসাবে ব্যবহার করে এবার ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করা হয়।আমরা এর মাধ্যমে সেসময়ের 'ইউপিআই' ও 'এলপাইসে'র দুটি সংবাদ প্রতিবেদনকে খুঁজে পাই।
ওই দুই সংবাদ প্রতিবেদনে স্পেনের বার্সেলোনায় হওয়া সেই প্রতিবাদের কারণ হিসাবে নয়জন স্বাধীনতাপন্থী কাতালান নেতার জেল হওয়ার কথা বলা হয়।
এর থেকে বলা যেতে পারে, ২০১৯ সালে বার্সেলোনায় হওয়া প্রতিবাদের এই ভিডিওর সাথে লিওনেল মেসির তার সাম্প্রতিক ক্লাব ছাড়ার খবরের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

