মেক্সিকোর তেলের খনিতে আগুন লাগার পুরোনো ভিডিও সৌদির বলে চালানো হচ্ছে

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে ভুয়ো দাবি নিয়ে

 |  1-minute read |   26-09-2019
  • Total Shares

গত ১৮ সেপ্টেম্বর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ময়ূখ ইন্দ্রনীল পান্ডা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন যে সৌদি আরবের আরামকো তেল সংশোধনাগারে আগুন লেগেছে। ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এর তথ্য অনুযায়ী এটি একটি ভুয়ো পোস্ট।

১৪ সেপ্টেম্বর সৌদি আরামকোয় ড্রোন আক্রমণ হয়। সেই ছবি টাটকা থাকতেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও পোস্ট করে বিভ্রান্তিকর দাবি। পোস্টটি ফেসবুকে বহু মানুষ শেয়ার করেছেন।

saudi-small_092619053351.jpg

পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন। 

অন্য আর এক ব্যক্তি ফেসবুকে একই ভিডিও শেয়ার করে একই দাবি করেছেন। এখানে এই পোস্টটির আর্কাইভ

আফওয়া বিষয়টি নিয়ে খোঁজ খবর করতে গিয়ে দ্যাখে যে ভিডিওটি সৌদি আরামকোতে আগুন লাগার নয়। এটি ২০১২ সালের মেক্সিকোতে পেমেক্স অয়েল প্লান্টে আগুন লাগার ভিডিও।

পেমেক্স মেক্সিকোর সরকার দ্বারা নিয়ন্ত্রিত পেট্রোলিয়াম কোম্পানি।

আমরা প্রথমে ভিডিওটিকে কি-ফ্রেমে ভেঙে নিয়ে ইমেজগুলি নিয়ে গুগল এবং যানডেক্স-এ রিভার্স সার্চ করি। সেখান থেকেই আমরা সন্ধান পাই আসল ভিডিওটির। ২০১২ সালের ১৯ সেপ্টেম্বরের এই ভিডিও ইউটিউবে রয়েছে।

পেমেক্স অয়েল প্লান্টে আগুন লাগার খবরও সমস্ত মেইনস্ট্রিম মিডিয়াতে আসে।

এখানে দেখা যাবে সৌদি আরামকোয় ড্রোনে আক্রমণের ভিডিও।

তাই ছ'বছর আগের মেক্সিকোর পেট্রোলিয়াম কোম্পানিতে আগুন লাগার ঘটনাকে এবছর সেপ্টেম্বরে সৌদি আরামকোয় ড্রোন আক্রমণ বলে দাবি করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা।

মেক্সিকোর তেলের খনিতে আগুন লাগার পুরোনো ভিডিও সৌদির বলে চালানো হচ্ছে
Claimভিডিওটি সৌদি আরবের আরামকো তেল সংশোধনাগারে আগুন লেগেছে। Conclusion ভিডিওটি মেক্সিকোর পেট্রোলিয়াম কোম্পানি পেমেক্স-এ আগুন লাগার
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment