ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী সমেত ভাইরাল পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভের এই ভিডিও
তেলেঙ্গানার ঘটনাকে গুজরাটের বলে দাবী
- Total Shares
সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভের এক ভিডিও ভাইরাল ফেসবুকে।ভাইরাল সেই পোস্টের ক্যাপশনে দাবী করা হলো এটি গুজরাটের সুরাটের ঘটনা।
ফেসবুক ব্যবহারকারী উত্তম দাস ভাইরাল এই ভিডিওটি পোস্ট করে লেখেন, "ভক্ত এটা গুজরাটের সুরাট এটাই মডেল করবেন তাইনা..... " খাবারের "!দাবিতে রাস্তায় জনসমুদ্র... ভক্ত আগে গুজরাট সামলা... পরে ভাববি বাংলা"।

আপনারা পোস্টের আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।প্রতিবেদন লেখার সময় অবধি দেড় হাজারেরও বেশি বার শেয়ার করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে যে ভাইরাল এই ভিডিওটির সাথে করা দাবীটি বিভ্রান্তিকর এবং এটি তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে ঘটে।লকডাউনের কারণে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা সেখানে ঘরে ফেরার ব্যবস্থা করার দাবীতে বিক্ষোভ দেখাচ্ছিলেন।
অনুসন্ধানের প্রথমে ভিডিওটি দেখার সময় আমাদের এক পুলিশের পোশাকের দিকে নজর পড়ে।সেখানে আমরা পুলিশটির পোশাকে "হায়দ্রাবাদ সিটি পুলিশ"লেখাটি দেখতে পাই।একে আমরা সূত্র হিসাবে ব্যবহার করি এবং "হায়দ্রাবাদ শ্রমিকদের প্রতিবাদ" এর মতো কিছু কীওয়ার্ড সার্চ করে ইউটিউবে কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে তেলেঙ্গানায় ঘটা শ্রমিকদের এই বিক্ষোভটির সন্ধান পাই।

বিভ্রান্তিকর দাবীসমেত ভাইরাল সেই ভিডিওটির কিছু অংশ আমাদের সিয়াসত ডেইলির এই রিপোর্টে চোখে পড়ে।সাক্ষী টিভির রিপোর্টটি থেকে আমরা ঘটনাটি হায়দ্রাবাদের তোলিচৌকির বলে নিশ্চিত হই।
তাছাড়া আমরা ভিডিওতে 'লুকস' বলে একটি কাপড়ের দোকান দেখতে পাই।গুগল ম্যাপসের স্ট্রিট ভিউ ব্যবহার করেও আমরা দেখি কাপড়ের এই দোকানটি হায়দ্রাবাদের তোলিচৌকির একই জায়গায় অবস্থিত।

অতঃপর, ঘটনাটির ব্যাপারে বিশদে জানতে আমরা কিছু প্রতিবেদন খোঁজার চেষ্টা করি।
দ্য কুইন্টের এক প্রতিবেদনে হায়দ্রাবাদের তোলিচৌকি উড়ালপুলের কাছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ব্যবস্থা করার দাবীতে করা এই বিক্ষোভের বিবরণ পাওয়া যায়।দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনেও বলা হয়, প্রায় সংখ্যায় হাজারের কাছাকাছি থাকা এই পরিযায়ী শ্রমিকরা মে ৩, ২০২০ তারিখে তেলেঙ্গানা সরকারের কাছে তাদের ঘরে ফেরার ব্যবস্থা করার দাবী জানাচ্ছিলেন।
অতএব, এর থেকে পরিষ্কার যে ভাইরাল এই ফেসবুক পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।ভিডিওতে দেখতে পাওয়া পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভের ঘটনাটি তেলেঙ্গানায় ঘটে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

