ফ্যাক্ট চেক: ইসলামিক টুপি পরা নরেন্দ্র মোদী ও অমিত শাহের এডিট করা ছবি ভাইরাল

বিভ্রান্তিকর দাবী করে নেটিজেনদের অনেকে শেয়ার করলেন এই ছবি

 |  1-minute read |   19-07-2020
  • Total Shares

সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইসলামিক টুপি পরা এক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের অনেকে সেই ছবি শেয়ার করে দাবী করছেন, এভাবেই এই দুই নেতা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির মত তোষণের রাজনীতি করছেন।

ফেসবুক ব্যবহারকারী 'নীলরতন সরকারের' তরফ থেকে পোস্ট করা ভাইরাল সেই ছবির উপরে লেখা হয়, "এ-ই ছবিটি সবার জন্য নয়।সেই সমস্ত ভক্তের জন্য যারা বঙ্গমাতা মমতাকে মমতা বেগম বলতে পছন্দ করেন।তাদের কাছে প্রশ্ন এনাদের নাম গুলো আপনারাই দিন।আমরা কিছু লুকিয়ে করিনা করতেও চাইনা।লুকাতে পারলেন নাতো?"

screenshot-2020-07-1_071920103056.png

এখানে আপনারা সেই পোস্টের আর্কাইভ ভার্শন দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই পোস্টে থাকা নরেন্দ্র মোদী ও অমিত শাহের ছবিটি এডিট করা।আসল ছবিতে দেখা যায় তারা কেউই ইসলামিক টুপি পরে নেই।

আমরা রিভার্স সার্চ করে আসল ছবিটির উৎস খুঁজে পাই।

'নিউজ ১৮' এর ২০১৯ সালের অগাস্টের ২৭ তারিখের এক রিপোর্টে প্রকাশিত হয় সেই ছবি।সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কারোর মাথায়ই ইসলামিক টুপি পরা নেই।

screenshot-2020-07-1_071920103141.png

আসল সেই ছবির ক্যাপশনে লেখা হয়, "প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির পরিবারের সদস্যদের তাদের নয়াদিল্লির বাসভবনে সমবেদনা জানিয়ে বেরোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।"

সংবাদসংস্থা পিটিআইয়ের তরফ থেকে সেই ছবি তোলা হয়।তাছাড়া, পিটিআইয়ের আর্কাইভেও এই ছবিকে দেখা যাবে।

screenshot-2020-07-1_071920103229.png

ওদিকে, ভাইরাল পোস্টের নীচের ছবিকে আমরা 'নবভারত টাইমসের' এই প্রতিবেদনে খুঁজে পাই।

screenshot-2020-07-1_071920103245.png

রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালের এপ্রিলে লোকসভা নিবার্চনের মনোয়নপত্র দাখিলের পরে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহকে লখনৌয়ের বাবা মীর কাসিমের দরগায় গিয়ে সাদা রঙের টুপি পড়তে দেখা যায়।

অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ফেসবুক পোস্টের উপরের অংশে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইসলামিক টুপি পরা ছবিটি এডিট করা।আসল ছবিতে তাদের মাথায় কোনো টুপি দেখা যায় না।

ফ্যাক্ট চেক: ইসলামিক টুপি পরা নরেন্দ্র মোদী ও অমিত শাহের এডিট করা ছবি ভাইরাল
Claimছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাথায় ইসলামিক টুপি দেখা যাচ্ছে Conclusion ভাইরাল এই ছবিটি এডিট করা।আসল ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাথায় কোনো টুপি দেখা যায় না।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment