ফ্যাক্ট চেক: প্রধানমন্ত্রীর লে হাসপাতাল পরিদর্শনের ছবি নিয়ে বিতর্ক সোশ্যাল মিডিয়ায়  

আর্মির তরফ থেকে জানানো হল, সোশ্যাল মিডিয়ার দাবী ভ্রান্ত 

 |  1-minute read |   04-07-2020
  • Total Shares

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক লে সফর নিয়ে বেশ জলঘোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।চীনা সেনার সঙ্গে লড়াইয়ে আহত হওয়া ভারতীয় সৈনিকদের জুলাইয়ের ৩ তারিখে মিলিটারি হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী। 

সেই ছবি ভাইরাল হবার পর, বেশ কিছু মানুষ সরাসরি ব্যঙ্গ করে ফেসবুকে লেখেন, প্রধানমন্ত্রীর হাসপাতালের এই সফর সাজানো।তারা দাবী করেন, হাসপাতালের সেই ছবিতে চিকিৎসা সম্পর্কিত কোনো বস্তু দেখা যাচ্ছে না।  

বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী সেনাবাহিনীর হাসপাতালে প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে লেখেন,"বাংলা সিরিয়ালেও এর চেয়ে ভাল, আর্ট ডিরেক্টর কাজ করে। এটা সেট তৈরি হয়েছে?? অক্সিজেন নেই, ওষুধ নেই, কোনও মেডিকেল ইউনিট নেই,ডাক্তার নেই,নার্স নেই।এটা হাসপাতালের সেট?? একটা ফালতু ডিরেক্টর, রোগীর পোষাকের ভিতর থেকে গেঞ্জির হাতা বেরিয়ে আছে সেদিকেও খেয়াল নেই।এতসব ভুলভ্রান্তি নিয়েও শ্যুটিং হয়ে গেল??"

screenshot-2020-07-0_070420095743.png

ভাইরাল সেই ফেসবুক পোস্টকে এখানে আর্কাইভ করা হয়েছে। 

এছাড়াও অনেকে একই রকমের দাবী করে ছবিটি শেয়ার করেন।  

modi-bangla-1_070420095924.png

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ফেসবুক পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।আর্মির তরফ থেকে জানানো হয়, লে এর আর্মি হাসপাতালের একটি হলঘরকে কোভিড-১৯ কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তরিত করা হয়েছে।গালওয়ান থেকে আসা আহত বা অসুস্থ জওয়ানদের সেখানে কিছুদিনের জন্য সুরক্ষিত অবস্থায় রাখা হয়।  

ফেসবুক ব্যবহারকারীদের অনেকের প্রশ্ন, হাসপাতালের কোনো ওয়ার্ড হলে সেখানে অক্সিজেনসহ অন্যান্য মেডিকেল ব্যবস্থা থাকবে না কেন? তাদের দাবী, মোদীর সফরকে মাথায় রেখে তড়িঘড়ি কোনো হলঘরকে হাসপাতাল বানানোর চেষ্টা করা হয়েছে।  

এক্ষেত্রে, আর্মির তরফ থেকে জারি করা প্রেস বার্তায় বলা হয়, এধরণের অপবাদ অত্যন্ত অপমানজনক এবং সর্বৈব মিথ্যা। 

তাদের বক্তব্য অনুযায়ী, হাসপাতালের মধ্যে থাকা একটি কনফারেন্স হলকে কোভিড-১৯ কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তরিত করা হয়েছে।গালওয়ান থেকে আগত সৈনিকদের সেখানে প্রাথমিক ভাবে কিছুদিন আলাদা করে রাখা হয়।মোদীর সঙ্গে অসুস্থ সৈনিকদের এই ভাইরাল ছবিগুলি সেখানেই তোলা হয়। 

অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ফেসবুক পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।

ফ্যাক্ট চেক: প্রধানমন্ত্রীর লে হাসপাতাল পরিদর্শনের ছবি নিয়ে বিতর্ক সোশ্যাল মিডিয়ায়  
Claimপ্রধানমন্ত্রীর হাসপাতালের লে হাসপাতালের সফর একটি সাজানো ঘটনা কারণ ছবিতে হাসপাতালে চিকিৎসা সম্পর্কিত কোনো বস্তু দেখা যাচ্ছে না   Conclusion আর্মির তরফ থেকে জানানো হয়, লে এর আর্মি হাসপাতালের একটি হলঘরকে কোভিড-১৯ কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তরিত করা হয়েছে।গালওয়ান থেকে আসা আহত বা অসুস্থ জওয়ানদের সেখানে কিছুদিনের জন্য সুরক্ষিত অবস্থায় রাখা হয়।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment