ফ্যাক্ট চেক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক-আপ আর্টিস্টের মাইনে মাসে ১৫ লক্ষ টাকা?

ফের পুরনো দাবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   28-10-2019
  • Total Shares

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এক মহিলার সঙ্গে- এমনই একটি ছবি পোস্ট করেছেন এক ফেসবুক ব্যবহারকারী।  দাবি, মোদীর মেক-আপ আর্টিস্টের মাইনে মাসে ১৫ লক্ষ টাকা। ছবিটির ক্যাপশনে লেখা,''ভুত চতুর্দশীর সবচেয়ে বড় ভুত ।যে হারে জনগণের ____ মারছে সেটা যেদিন এরা বুঝবে সেদিন নিজের খাটুলি কেনার টাকা টুকুও থাকবে না । ওয়ারা মিলিয়ে নিস ।''

modi-make-up-body_102819071651.jpg

পোস্টটি শেয়ার হয়েছে দেড়শ বারের উপর। এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) বিষয়টি নিয়ে খোঁজ করতে শুরু করি। আমরা গুগল-এ গিয়ে কি ওয়ার্ড সার্চ করে দেখি খবরটি সঠিক নয়। আমরা গুগল গিয়ে লিখি ''নরেন্দ্র মোদী মেক-আপ আর্টিস্ট স্যালারি ফিফটিন লাক্স''। সঙ্গে সঙ্গে অনেকগুলি নিউজ রিপোর্ট বেরিয়ে আসে। দেখা যায় ২০১৬ সালে যে মাদাম তুসো সংরক্ষণশালায় মোদীর মোমের মূর্তি বসানোর আগে তাঁর শরীরের মাপ নেওয়ার জন্য সেখান থেকে এক প্রতিনিধি দল এসেছিলেন। সেই প্রতিনিধিদলের এক মহিলা মোদীর মাপ নিচ্ছিলেন। সেই সময় এই ফটো তোলা হয়। ইন্ডিয়া টুডে সেসময় বিষয়টি কভার করে।

এছাড়া অন্যান্য নিউজ মিডিয়ায় এই খবর বেরোয়। পরে এ নিয়ে ভুয়ো খবরও বেরোয় যে মোদীর মেক-আপ আর্টিস্ট তাঁকে মেক আপ করে দিচ্ছেন। এখবর ইন্ডিয়া টুডে সহ অন্যান্য নিউজ মিডিয়া ভুয়ো বলে খবরও করে। খবরটি আবারো নতুন করে সোশ্যাল মিডিয়ায় বেরোচ্ছে।

তাই খবরটি সঠিক নয় এবং বিভ্রান্তিকর।

ফ্যাক্ট চেক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক-আপ আর্টিস্টের মাইনে মাসে ১৫ লক্ষ টাকা?
Claimপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক-আপ আর্টিস্টের মাইনে মাসে ১৫ লক্ষ টাকা Conclusion মাদাম তুসো সংরক্ষণশালায় মোদীর মোমের মূর্তি বসানোর আগে তাঁর শরীরের মাপ নেওয়ার জন্য সেখান থেকে এক প্রতিনিধি দল এসেছিলেন। ছবিটি তখন তোলা।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment