ফ্যাক্ট চেক: মুরলীমনোহর জোশির মোদীকে মিষ্টি খাওয়ানোর ছবিটির সাথে রাম মন্দিরের সম্পর্ক নেই
গত বছর লোকসভা নির্বাচন জেতার পরে ছবিটি তোলা হয়
- Total Shares
লকডাউন চলাকালীন উত্তরপ্রদেশ সরকার কিছু সপ্তাহ আগে অযোধ্যায় রাম মন্দির পুনর্নির্মাণের অনুমতি দেয়।খবরটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বর্ষীয়ান বিজেপি নেতা মুরলীমনোহর জোশির প্রধানমন্ত্রী মোদীকে মিষ্টি খাওয়ানোর এক ছবি ভাইরাল হয় ফেসবুক ও হোয়াটস্যাপে।নেটিজেনরা দাবী করতে শুরু করেন, জোশি মোদীকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হতে যাওয়ার কারণে মিষ্টি খাওয়াচ্ছেন।
বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিটি পোস্ট করে হিন্দিতে লেখেন, "রাম মন্দির নির্মাণের প্রথম ইটটি পড়ার পর মুরলীমনোহর জোশি হিন্দু হৃদয় সম্রাট মোদীজিকে মিষ্টিমুখ করাচ্ছেন।বাহ্ রে হিন্দু রাজা নরেন্দ্র মোদী।৪৫০ সালের কলঙ্ক মাত্র ৬ বছরেই মুছে দিলেন।সাচ্চা সনাতন হিন্দু আপনাকে সাধুবাদ জানায়।"

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে ভাইরাল এই দাবীটি বিভ্রান্তিকর।জোশির মোদীকে মিষ্টি খাওয়ানোর ভাইরাল এই ছবিটির সাথে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কোনো সম্পর্ক নেই।প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর মে ২৪, ২০১৯ তারিখে মোদী অমিত শাহের সাথে জোশির দিল্লির বাসভবনে দেখা করতে গেলে ছবিটি তোলা হয়।
আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।একই রকমের দাবীসমেত অনেকেই ফেসবুকে এরকম পোস্ট করেছেন।

রিভার্স সার্চ করে আমরা গত বছরের মে মাসে প্রকাশিত 'জনসত্তা' ও 'দ্য হিন্দুর' মতো কিছু খবরের প্রতিবেদনে ভাইরাল এই ছবিটিকে খুঁজে পাই।ছবিটির সম্পূর্ণ অংশে অমিত শাহকেও সেখানে দেখা যায়।
'দ্য হিন্দুর' প্রতিবেদনটিতে সংবাদসংস্থা 'পিটিআই'কে ছবির ক্যাপশনে উল্লেখ করে বলা হয়, "মিষ্টি সংবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রবীণ বিজেপি নেতা মুরলি মনোহর জোশির মিষ্টি উপহার দেওয়াকে পার্টির সভাপতি হিসাবে অমিত শাহ শুক্রবার নয়াদিল্লিতে দেখছেন।"
এই সংবাদ প্রতিবেদনগুলি অনুসারে, লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের পরে, মে ২৪, ২০১৯ তারিখে মোদী দলের প্রবীণ নেতা লাল কৃষ্ণ আডবানী এবং মুরলীমনোহর জোশির সাথে দিল্লিতে তাদের বাসভবনে দেখা করেছিলেন।
এই বৈঠকের বিবরণ ও ছবিগুলি সেই দিনেই নরেন্দ্র মোদীর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই দিনে ভাইরাল ছবিটি টুইট করেছিলেন।
মনে রাখা দরকার, অয্যোধ্যায় রাম মন্দির পুনর্নির্মাণের অনুমতি গত মাসে দেওয়া হয়েছে।ওদিকে, ভাইরাল এই ছবিটি এক বছরের পুরোনো।অতএব, রাম মন্দির পুনর্নির্মাণের সাথে মুরলীমনোহর জোশির মোদীকে মিষ্টি খাওয়ানোর এই ছবিটিকে জোড়া বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

