ফ্যাক্ট চেক: মোদীর এই ৬ বছরের পুরোনো ছবির সাথে আম্বানির নাতি হওয়ার সম্পর্ক নেই

অনেকেই এমন দাবী করে এই ছবিকে সম্প্রতি পোস্ট করলেন সমাজ মাধ্যমে

 |  1-minute read |   13-12-2020
  • Total Shares

সম্প্রতি শিল্পপতি মুকেশ আম্বানির নাতি হওয়ার খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।

এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শিল্পপতি মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানির এক ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।

ভাইরাল সেই ছবিকে মুকেশ আম্বানির নাতিকে দেখতে প্রধানমন্ত্রী মোদীর হাসপাতালে যাওয়ার বলে দাবী করা হয়।

screenshot-2020-12-1_121320110055.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ৬ বছরের পুরোনো এই ছবিতে আসলে মুম্বাইতে এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শিল্পপতি মুকেশ আম্বানির সাথে দেখতে পাওয়া যায়।

ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে ২০১৪ সালে প্রকাশিত "ডেকান ক্রনিকাল" ও "ইন্ডিয়া টুডে"র দুই প্রতিবেদনে খুঁজে পাই।

ওই ছবির ক্যাপশন হিসাবে সেখানে মুম্বাইতে এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনের পর সেসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও, শিল্পপতি মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানির উপস্থিত থাকার কথা উল্লেখ করা হয়।

এই প্রতিবেদন লেখার সময় অবধি কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে মুকেশ আম্বানির নাতিকে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাসপাতালে যাওয়ার খবর আমরা পাইনি।

এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ৬ বছরের পুরোনো ছবির সাথে শিল্পপতি মুকেশ আম্বানির নাতিকে দেখতে প্রধানমন্ত্রী মোদীর হাসপাতালে যাওয়ার দাবীটির কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: মোদীর এই ৬ বছরের পুরোনো ছবির সাথে আম্বানির নাতি হওয়ার সম্পর্ক নেই
Claimএই ছবিতে শিল্পপতি মুকেশ আম্বানির নাতিকে দেখতে প্রধানমন্ত্রী মোদীর হাসপাতালে যেতে দেখা যায় Conclusion ৬ বছরের পুরোনো এই ছবিতে আসলে মুম্বাইতে এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শিল্পপতি মুকেশ আম্বানির সাথে দেখা যায়
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment