মশার কামড়ে গর্ভবতী হয়ে পড়ছেন মহিলারা, খবরটি ভুয়ো
কল্পনাপ্রসূত খবর প্রকাশের জন্য কুখ্যাত একটি স্প্যানিশ ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এটি
- Total Shares

"মশার কামড়ে প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে প্রাপ্তবয়স্ক মেয়েরা" - দাবি, "শূন্য ব্লগ" নামের একটি বাংলা নিউজ পোর্টালের। ওয়েবসাইটটি এই বিষয়ে সম্প্রতি একটি খবর প্রকাশ করেছে। ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম জানতে পেরেছে এটি একটি ভিত্তিহীন ভুয়ো খবর। এধরণের ভুয়ো খবর প্রকাশের জন্য পরিচিত একটি স্প্যানিশ ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এই মিথ্যা খবরটি।
"শূন্য ব্লগ" ওয়েবসাইটের তথ্য অনুযায়ী "চিরুলি মশা নামক এক ধরনের মশার কামড়ে সম্প্রতি প্রাপ্তবয়স্ক মেয়েরা গর্ভবতী হচ্ছে। আর তাই স্প্যানিশ সরকার চিরুলি মশা সম্পর্কে সবাইকে সতর্কতা জানিয়ে দিয়েছেন। স্পেনের তিনটি অঞ্চলে এমন ঘটনা ঘটছে বলে জানা গেছে। সর্বপ্রথম এ মশা উগান্ডা ও কেনিয়াতে দেখা যায়।"
শুধু "শূন্য ব্লগ" নয়, এই অদ্ভুত খবরটি প্রকাশিত হয়েছে আরও বিভিন্ন বাংলা ওয়েবসাইট এবং ফেসবুক পেজগুলিতে।

bn124.com এ প্রকাশিত এই খবরটি ফেসবুকে ইতিমধ্যেই কয়েকশো মানুষ শেয়ার করেছেন।

খবরটির সত্যতা খোঁজবার জন্য প্রথমে আমরা ইংরেজিতে "mosquito" এবং "pregnant " লিখে গুগল সার্চ করি। thereisnews.com নামের একটি ওয়েবসাইটে ইংরেজিতে একই ধরণের একটি লেখা খুঁজে পাই আমরা। বাংলায় লেখা এই খবরটি আসলে thereisnews.com ওয়েবসাইট থেকেই নেওয়া হয়েছে।

"thereisnews.com" আসলে একটি স্প্যানিশ ওয়েবসাইটের ইংরেজি অনুবাদ। এখানে লেখাটির শেষ লাইনে বলা হয়েছে "thereisnews.com" এর সব লেখাই কল্পনাপ্রসূত । এখানে "লিগাল ওয়ার্নিং" বলে একটি হাইপারলিংকও দেওয়া হয়েছে। এই লিগাল ওয়ার্নিং বলা হয়েছে এটি একটি বিনোদন ও কৌতুকমূলক ওয়েবসাইট এবং এখানকার কোনো লেখার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই।

"leadstories" নামের একটি ইউটিউব চ্যানেলও এই খবরটিকে ভুয়ো খবর বলে আগেই চালিয়েছিল ।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

