ফ্যাক্ট চেক: মাদার টেরেসার নাম করে ভাইরাল ভিয়েতনামী মহিলার ছবি
অনেকেই মাদারের ১৮ বছর বয়সী ছবি ভেবে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাদার টেরেসা তার জীবনের বেশিরভাগ অংশই সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য অতিবাহিত করেছিলেন।আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করায় ভারত সরকারের তরফ থেকে তিনি পেয়েছিলেন 'ভারতরত্ন' উপাধি।
কিন্তু, বিশ্বজুড়ে অগণিত মানুষের কাছের এই মাদার কেমন দেখতে ছিলেন তার ১৮ বছর বয়সে?
সেই উত্তরের খোঁজেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মহিলার ছবি।

নেটিজেনদের অনেকে সেই ছবি পোস্ট করে তাকে মাদার টেরেসার ১৮ বছর বয়সের ছবি বলে দাবী করেছেন।এমনকি, বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমেও ওই ছবিকে ব্যবহার করা হয়।
এখানে সোশ্যাল মিডিয়ার সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, মাদার টেরেসার ১৮ বছর বয়সের চিত্র বলে দাবী করা এই ছবিতে আদতে এক ভিয়েতনামী বংশোদ্ভূত মহিলাকে দেখতে পাওয়া যায়।
মাদার টেরেসার সাথে ভাইরাল ছবিতে উপস্থিত মহিলার মুখের কিছু গঠনগত বৈসাদৃশ্য দেখতে পাওয়ায় আমরা ওই ছবিকে রিভার্স সার্চ করি।
এর মাধ্যমে আমরা মহিলার সেই ছবিকে 'চিলড্রেন ভিয়েতনাম' নামের এক ওয়েবসাইটে খুঁজে পাই।
ট্রান আনহ ফুয়ং নামের ভিয়েতনামী বংশোদ্ভূত সেই মহিলার নাম উল্লেখ করে সেখানে বলা হয়, আমেরিকার ভার্জিনিয়ায় বসবাসকারী এই মহিলা ২০০৮ সালে মারা যান।
ইন্ডিয়া টুডের পাশাপাশি এই দাবীকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'স্নোপস'ও ফ্যাক্ট চেক করে।
অতএব, ভাইরাল এই ছবিতে আমেরিকায় বসবাসকারী এক ভিয়েতনামী বংশোদ্ভূত মহিলাকে দেখতে পাওয়া যায়, ১৮ বছর বয়সী মাদার টেরেসাকে নয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

