ফ্যাক্ট চেক: ভারতে তৈরি জুতোয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি দাবী করে এডিট করা ছবি ভাইরাল
অনেকেই এই ছবিকে সম্প্রতি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও "মেড ইন ইন্ডিয়া" ট্যাগলাইন সমেত জুতোর এক ছবি সম্প্রতি ভাইরাল হয় বিভিন্ন সমাজ মাধ্যমে।
অনেকে ভাইরাল সেই জুতোর ছবিকে পোস্ট করে লেখেন, "জুতার গায়ে বঙ্গবন্ধুর ছবি। মেডিন ইন্ডিয়া কি সন্মান প্রদর্শন করার আর কোন বস্তু খুঁজে পেলনা?বঙ্গবন্ধুর স্থান শেষ পর্যন্ত জুতায় পোচলো। জয় বোঙ্গা বোঙ্গা"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, জুতোর এই ছবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও "মেড ইন ইন্ডিয়া" ট্যাগলাইনটি এডিট করে বসানো হয়েছে।আসল ছবিতে সেই প্রতিকৃতি অথবা ট্যাগলাইন কোনোটাই দেখা যায় না।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা আসল ছবিটিকে "ডিএইচগেট" নামের এক "ই-কমার্স" সাইটে খুঁজে পাই।

সেখানে থাকা ওই জুতোর ছবিতে "মেড ইন ইন্ডিয়া" ট্যাগলাইন সমেত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কোনো প্রতিকৃতিকে দেখতে পাওয়া যায় না।
এর থেকে বলা যেতে পারে, এডিট করা এই ছবির সাথে করা ভারতে তৈরি জুতোয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি থাকার দাবীটি আদতে ভুয়ো।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

