ফ্যাক্ট চেক: মুসলিমদের দলবেঁধে নামাজ পড়ার ছবিটি ভারতের নয়

করোনা ভাইরাসের সময় বিভ্রান্তিকর দাবি ভাইরাল

 |  1-minute read |   15-04-2020
  • Total Shares

করোনা ভাইরাসের প্রকোপ রুখতে যে সময়ে সরকার বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছে, সেসময় মুসলিমদের দলবদ্ধ হয়ে নামাজ পড়ার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ছবিটি ভারতের বলে দাবি করে সোশ্যাল ফেসবুক এবং টুইটারে শেয়ার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, "নরেন্দ্র মোদীজি, এদের কি হবে? এরা আপনার আবেদন, অনুরোধ ইত্যাদির সেরকম পরোয়া করে না। এদেরও কি আইনের মুখোমুখি হতে হবে, যখন অন্ততপক্ষে দেখে মনে হচ্ছে এরা ইচ্ছাকৃতভাবে আইন মানছে না"।আপনারা আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।

এছাড়াও, প্রখ্যাত চিত্রপরিচালক ভিভেক অগ্নিহোত্রীর মতো অনেকে ছবিটির উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। 

thumbnail_1-1_041520020004.png

ইন্ডিয়া টুডে আন্টি ফেক নিউস ওয়ার রুম (আফয়া) তদন্ত করে দেখেছে এই দাবীটি ভুল। দলবেঁধে নামাজ পড়ার এই ছবিটি দুবাইয়ের। যদিও, এরকম ঘটনা ভারতেও রিপোর্ট হয়েছে।

রিভার্স সার্চ করে আমরা দেখতে পাই, এই ছবিটি আরবের "হওইয়াপ্রেস" নামের এক ওয়েবসাইট এপ্রিল ১৩, ২০২০ তারিখের এক আর্টিকলে ব্যবহার করেছিল। সেই আর্টিকেলের অনুবাদ অনুযায়ী ভাইরাল ছবিটি কুয়েতের জলীব-আল-শুয়ুখ শহরে তোলা হয়েছিল।

"খালেজিয়া নিউস" নামের এক নিউস পোর্টাল মুসলিমদের দলবেঁধে ছাদে নামাজ পড়ার ভিডিওটি টুইট করে। এখানেও, ক্যাপশন অনুযায়ী, এটা কুয়েতের জলীব-আল-শুয়ুখ শহর।

"আরব নিউস"এর এপ্রিল ৯ এর আর্টিকেল অনুযায়ী, করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে, জলীব-আল-শুয়ুখ শহরটিকে দুই সপ্তাহের জন্য সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।

ভারতে অনুরূপ ঘটনা

যদিও এই ভাইরাল ছবিটি দুবাইয়ের, একই রকমের ঘটনার রিপোর্ট ভারতেও পাওয়া গেছে।কিছুদিন আগে "দৈনিক ভাস্করের" এক রিপোর্ট থেকে জানা যায় উত্তর প্রদেশের কন্নাউজে কিছু লোক ছাদে নামাজ পড়ার জন্য জড়ো হয়েছিলেন। যখন পুলিশ তাদের আটকাতে চেষ্টা করে, তখন তারা পুলিশকে আক্রমণ করে এবং কিছু লোক এতে আহত হন।

যদিও এটি এখানে পরিষ্কার যে ছাদে দলবেঁধে মুসলিমদের নামাজ পড়ার ভাইরাল ছবিটি দুবাইয়ের, ভারতের নয়।

(সৌরভ ভাটনগরের থেকে ইনপুট নিয়ে)

সংশোধন: সম্প্ৰতি, কিছু পাঠকের থেকে আমরা জানতে পারি মিডিয়া রিপোর্টের ভিত্তিতে আমাদের বলা কুয়েতের এই ছবিটি আদতে দুবাইয়ের। অন্য ফ্যাক্ট-চেককারী সংগঠন এই ছবিটির সম্পূর্ণ অংশের খোঁজ পায় ও এই জায়গাটিকে দুবাইয়ের বলে চিহ্নিত করে। আমরা প্রতিবেদনে প্রয়োজনীয় সংশোধন করেছি।

 

ফ্যাক্ট চেক: মুসলিমদের দলবেঁধে নামাজ পড়ার ছবিটি ভারতের নয়
Claimমুসলিমদের দলবেঁধে নামাজ পড়ার ছবিটি ভারতের Conclusion ছবিটি কুয়েতের জলীব-আল-শুয়ুখ শহরের
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Comment