না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্রিজটি উদ্বোধন করেননি
পোস্টটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা ব্রিজ ভেঙে পড়লো গুজরাটে এমনই দাবি করেছে একটি ফেসবুক পোস্ট। ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম জেনেছে যে পোস্টটি সত্যি নয়।
জুন ২০-তে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (এ আই টি সি) ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে। যে ছবিগুলিতে দেখা যাচ্ছে যে একটি ব্রিজ ভেঙে পড়েছে। পোস্টটিতে লেখা রয়েছে যে,
''মুখ্যমন্ত্রী মোদী তৈরী করার কথা ভেবেছিলেন ও প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করেন জামনগর-জুনাগড় হাইওয়ে ব্রিজ ।।
উদ্বোধনের ৩ মাসের মধ্যে ভেঙ্গে পড়ল ।।।
কিন্তু মিডিয়া খবর করল না কারণ এটা বাংলা নয় ।''

পোস্টটি ফেসবুকে প্রায় ৪০০-র কাছাকাছি শেয়ার হয়েছে। এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ ভার্সন।
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়েস্টবেঙ্গল-ও একই পোস্ট করে।
Planned by then CM Modi, inaugurated by PM Modi, Jamnagar-Junagarh highway bridge collapsed within 3 months of inauguration! pic.twitter.com/ZhZBtOJmPM
— West Bengal Congress (@INCWestBengal) June 20, 2019
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম তদন্ত করে দেখেছে যে পোস্টটি ভুয়ো। আফওয়া ছবিটি নিয়ে রিভার্স সার্চ করে। একটি স্থানীয় নিউজ ওয়েবসাইট ব্রিজ ভাঙার খবরটি করে।
জুন ১৯-এ জামনগর-জুনাগড় হাইওয়ে ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি সাতুদাদ গ্রামের কাছে। জামকান্দরনা তালুকা থেকে ১৪ কিলোমিটার দূরে। কিন্তু ব্রিজটি তিন মাস আগে নরেন্দ্র মোদী উদ্বোধন করেননি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

