ফ্যাক্ট চেক: ভাইরাল এই ছবিতে দক্ষিণ চীন সাগরে ভারতীয় নৌবাহিনীকে দেখা যাচ্ছে না
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল ২০১৭ সালের ছবি
- Total Shares
লাদাখে সীমানা সংক্রান্ত বিতর্কের জেরে সম্প্রতি ভারত ও চীন উভয় দেশের মধ্যেই চড়ছে উত্তেজনার পারদ।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু যুদ্ধজাহাজের এক ছবি।
নেটিজেনদের অনেকে যুদ্ধজাহাজের সেই ছবি ফেসবুকে পোস্ট করে তাকে "দক্ষিণ চীন সাগরে ভারতীয় নৌবাহিনী"র চিত্র বলে দাবী করেন।

এখানে সেই ফেসবুক পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ফেসবুক পোস্টে থাকা ২০১৭ সালের ছবিতে আসলে চীনের নৌবাহিনীকে দেখতে পাওয়া যায়।
রিভার্স সার্চ করে এই ছবির বিষয়ে জানতে পারা যায়।
ভাইরাল এই ছবিকে আমরা ২০১৭ সালে প্রকাশিত 'টাইমে'র এক প্রতিবেদনে দেখতে পাই।
ক্যাপশন হিসাবে সেখানে এই ছবিতে দেখতে পাওয়া যুদ্ধজাহাজগুলিকে দক্ষিণ চীন সাগরে চীনের নৌবাহিনীর সামরিক অনুশীলন বলে উল্লেখ করা হয়।
গেটি ইমেজের তরফ থেকে তোলা এই ছবিকে সেই সংস্থার ওয়েবসাইটেও দেখতে পাওয়া যায়।
ওদিকে, 'টাইমস অফ ইন্ডিয়া' ও সংবাদসংস্থা 'এএনআই' এর সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ চীন সাগরে ভারত তার প্রথমসারির যুদ্ধজাহাজকে পাঠিয়েছে।
সুতরাং, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই পোস্টে দেখতে পাওয়া ছবিতে ভারতীয় নৌবাহিনীকে দেখতে পাওয়া যায় না।এটি আদতে ২০১৭ সালে দক্ষিণ চীন সাগরে হওয়া চীনের নৌবাহিনীর সামরিক অনুশীলনের ছবি।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

