ফ্যাক্ট চেক: না, ২০১৮ এর তথ্য অনুযায়ী মোট ধর্ষণের সংখ্যায় দেশের শীর্ষে নয় বাংলা
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর নাম করে ভাইরাল হল বিভ্রান্তিকর পোস্ট
- Total Shares
সম্প্রতি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ২০১৮ সালের তথ্য অনুযায়ী দেশের মধ্যে সবথেকে বেশী ধর্ষণের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে দাবী করে ভাইরাল হয় এক ছবি।
বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীর পোস্ট করা ভাইরাল সেই ছবিতে লেখা হয়, "বাংলায় নেই মা-বোনেদের সম্মান ২০১৮ NCRB তথ্য অনুযায়ী দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ধর্ষণের ঘটনা ঘটে নারী সুরক্ষায় মমতা ডাহা ফেল"।

এখানে সেই পোস্টগুলির আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ২০১৮ এর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী মধ্যপ্রদেশে সবথেকে বেশী ধর্ষণের ঘটনার কথা রিপোর্ট করা হয়।যদিও "ক্রাইম ইন ইন্ডিয়া ২০১৮" রিপোর্ট অনুযায়ী "ধর্ষণ করার চেষ্টা" বিভাগে সর্বাধিক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে বলে লক্ষ্য করা যায়।
ভাইরাল এই ছবির বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখতে পাই, এবছরের ডিসেম্বরের ১৪ তারিখে পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল ফেসবুক ও টুইটার প্রোফাইলে ছবিটিকে আপলোড করা হয়।

এরপর আমরা ভাইরাল পোস্টে উল্লেখিত তথ্যের বিষয়ে জানতে বঙ্গ বিজেপির আইটি সেলের সাথে যোগাযোগ করি।এই প্রতিবেদন লেখার সময় অবধি সেই তথ্য সম্বন্ধিত কোনো উত্তর তাদের তরফ থেকে পাওয়া যায়নি।
এই ছবিকে পরে পশ্চিমবঙ্গ বিজেপির ফেসবুক ও টুইটার প্রোফাইল থেকে ডিলিট করে দেওয়া হয়।
এখানে ওই পোস্টগুলির আর্কাইভকে দেখা যাবে।
এই ছবিতে উল্লেখিত তথ্যকে যাচাই করতে আমরা ইন্টারনেটে ২০১৮ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রাজ্যভিত্তিক ধর্ষণ সংক্রান্ত পরিসংখ্যানকে খোঁজার চেষ্টা করি।
"টাইমস নাও" ও "এনডিটিভি"র এই প্রতিবেদন দুটি থেকে জানা যায়, ২০১৮ সালে প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী মধ্যপ্রদেশে সবথেকে বেশী ধর্ষণের ঘটনার কথা রিপোর্ট করা হয়।
ওই প্রতিবেদনগুলিতে লেখা হয়, ২০১৮ সালে সারা দেশে ঘটা মোট ৩৩,৩৫৬টি ধর্ষণের ঘটনার মধ্যে ৫,৪৩৩টি ঘটনা মধ্যপ্রদেশে ঘটে।প্রায় ১৬ শতাংশেরও বেশী ধর্ষণের সংখ্যা নিয়ে সেবছর সারা দেশের মধ্যে শীর্ষস্থান দখল করে মধ্যপ্রদেশ।
ভারত সরকারের তথ্য সংক্রান্ত পোর্টালে গিয়েও আমরা এই তথ্যকে যাচাই করে দেখি।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ও স্বরাষ্ট্রমন্ত্রক প্রদত্ত সেখানকার পরিসংখ্যানেও একই তথ্যের উল্লেখ করে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশী ধর্ষণের ঘটনা রিপোর্ট হওয়ার কথা দেখতে পাওয়া যায়।
এই রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে সেবছর মোট ১০৬৯টি ধর্ষণের ঘটনা ঘটে।
![]()
ওদিকে, "ক্রাইম ইন ইন্ডিয়া ২০১৮" রিপোর্ট অনুযায়ী, "ধর্ষণ করার চেষ্টা" বিভাগে সর্বাধিক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে বলে আমরা লক্ষ্য করি।
যদিও এই তথ্যগুলির বিষয়ে পশ্চিমবঙ্গসহ আরো চারটি রাজ্যের থেকে কিছু স্পষ্টীকরণ বাকি রয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়।
এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবিতে উল্লিখিত ২০১৮ সালে মোট ধর্ষণের সংখ্যায় দেশের শীর্ষে পশ্চিমবঙ্গের থাকার দাবীটি বিভ্রান্তিকর।ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী সেবছর মধ্যপ্রদেশে সবথেকে বেশী ধর্ষণের ঘটনার কথা রিপোর্ট করা হয়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

