ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল নেপালে হওয়া প্রতিবাদের এই ভিডিও

বলা হল, চীনের সমর্থন করার জন্য নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ এটি

 |  1-minute read |   03-07-2020
  • Total Shares

সম্প্রতি, চীনকে সমর্থন করায় নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেদেশের জনগণের বিক্ষোভের দাবী করে এক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

'সমীর কংসবনিক' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করে লেখেন, "চীনের হয়ে দালালি করার জন্য নেপালের বাসিন্দাদের বিদ্রোহ শুরু হয়েছে নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। ধন্যবাদ বাদ জানাই নেপালের এই বাসিন্দাদের ভারত ও নেপালের ভাই ভাই এই সম্পর্ক অটুট থাকুক। #সমীর_কংসবনিক..."

screenshot-2020-07-0_070320104648.png

এখানে ফেসবুকের সেই পোস্টটিকে আর্কাইভ করা হয়েছে।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ফেসবুক পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।বিক্ষোভের এই ভিডিওটি কাঠমান্ডুর হলেও সেখানে জনগণ করোনা প্রতিরোধে নেপাল সরকারের ব্যর্থতা ও লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করছিল।

ইনভিড ব্যবহার ও রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখতে পাই, জুনের ১১ তারিখে 'কিনিমা টিভি' নামের এক ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়।

সেখানে ভিডিওটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "লকডাউনের বিরোধিতা করে নেপালের জনগণ রাস্তায় নামে"।

সরকারের বিরুদ্ধে নেপালি যুবকদের বিদ্রোহ দাবী করে, 'অনিতা বিন্দু' নামের নেপালের এক সিনিয়র জার্নালিস্টও জুনের ১১ তারিখে ওই একই প্রতিবাদের কিছু ছবি টুইট করেন।  

বেশ কয়েকটি নেপালি খবরের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলগুলিতে প্রতিবাদ-মিছিলের সংবাদগুলি থেকে জানা যায়, করোনা মহামারী রুখতে ওলি সরকারের ব্যর্থতার অভিযোগে জুনের শুরুতে সেদেশে সরকার বিরোধী বিক্ষোভ হয়।

এই সংবাদ প্রতিবেদনগুলি অনুসারে, জুনের ১১ তারিখে, কাঠমান্ডুর বালুওয়াতার অঞ্চলে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে কয়েকশো লোক সমবেত হয়।নেপালি পুলিশরা প্রতিবাদকারীদের কঠোরভাবে প্রতিরোধ করতে জল কামান ও লাঠি ব্যবহার করে।

মার্চের ২৪ তারিখ থেকে নেপাল লকডাউনের অধীনে ছিল ও কোভিড -১৯ সংকট সামলানোর জন্য জনগণ সরকারের কাছ থেকে আরও ভাল বিকল্প চায়।

ভারতের সাথে মানচিত্র সংক্রান্ত বিরোধের পর, এটা সত্যি যে, নিজের দলের ভিতর ও বাইরে থেকে প্রধানমন্ত্রী অলির উপর চাপ তৈরি হচ্ছে।

তবে, ভাইরাল এই ভিডিওটিতে চীনের পক্ষ নেওয়ার জন্য নেপালের সরকারের বিরুদ্ধে সেদেশের জনগণ বিক্ষোভ করছিলেন না।করোনা মহামারী রুখতে ওলি সরকারের ব্যর্থতার অভিযোগে বিক্ষোভটি করা হচ্ছিল।

ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল নেপালে হওয়া প্রতিবাদের এই ভিডিও
Claimভিডিওতে দেখা যাচ্ছে, চীনের পক্ষ নেওয়ার জন্য নেপালের জনগণ তাদের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বিরুদ্ধে প্রতিবাদ করছে Conclusion ভিডিওটিতে করোনা মহামারী রুখতে নেপাল সরকারের ব্যর্থতার অভিযোগে সেদেশের জনতা কাঠমান্ডুতে বিক্ষোভ প্রদর্শন করছিল
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment