ফ্যাক্ট চেক: নতুন ট্রাফিক আইন অমান্য করে খালি মাথায় স্কুটার চালাচ্ছেন পরিবহন মন্ত্রী?

খালি মাথায় গডকড়ির স্কুটার চালানোর ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   18-09-2019
  • Total Shares

নতুন ট্রাফিক আইন চালু হওয়ার পর কি কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি বিনা হেলমেটে স্কুটার চালাচ্ছেন? এমনই দাবি করেছেন এক ফেসবুক ব্যবহারকারী। ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) খতিয়ে দেখে যে,এই পোস্টটির দাবি সম্পূর্ণ ভুয়ো।

গত ৫ সেপ্টেম্বর এক ফেসবুক ব্যবহারকারী CPI(M) - West Bengal সাপোর্টার্স নামের এক ফেসবুক গ্রুপ একটি পোস্ট করে যে, নতুন ট্রাফিক আইন আসার পর নিতিন গডকড়ি মাথায় হেলমেট ছাড়াই স্কুটারে করে করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। পোস্টটি  ফেসবুকে বহু মানুষ শেয়ার করেছেন। এই পোস্টটি শেয়ার করেছেন দুশোর বেশি মানুষ।

gadkari_091819044235.jpg

এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ। 

ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) এই দাবি নিয়ে খোঁজ খবর করতে শুরু করে। আমরা ছবিটিকে সাধারণভাবে রিভার্স সার্চ করি। সেখানে থেকেই অনেকগুলি খবরের ওয়েবসাইট আমাদের নজরে আসে। দেখা যায় গড়করির  এই ছবিটি ২০১৪ সালে নাগপুরে তোলা। এব্যাপারে ইন্ডিয়া টুডের (সেসময় ইন্ডিয়া টুডে) একটি রিপোর্ট আমাদের নজরে আসে।

 

সেখানে এই ঘটনাটির ভিডিও রয়েছে যেখানে দেখা যাচ্ছে নিতিন হেলমেট ছাড়া স্কুটার চালিয়ে যাচ্ছেন।

এই একই ঘটনা টাইমস অফ ইন্ডিয়াতেও রিপোর্টেড হয়। অন্যান্য মিডিয়াতেও এই খবর বেরোয় ।

এখানে দেখুন নতুন ট্রাফিক আইন লাগু হওয়ার পর জরিমানার মাত্রা।

তাই নিতিন গড়করির পুরনো ভিডিও নিয়ে নতুন করে পোস্ট করে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

 

ফ্যাক্ট চেক: নতুন ট্রাফিক আইন অমান্য করে খালি মাথায় স্কুটার চালাচ্ছেন পরিবহন মন্ত্রী?
Claimনতুন ট্রাফিক আইন চালু হওয়ার পর কি কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি বিনা হেলমেটে স্কুটার চালাচ্ছেন Conclusion নিতিন গড়করির ছবিটি পুরনো।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment