ফ্যাক্ট চেক: না, ভাইরাল এই ছবিতে শিশুর সাথে থাকা মহিলা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নন
বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল ২০১০ সালের এই ছবি
- Total Shares
কর্মরতা মা ও তার কোলে শুয়ে থাকা এক শিশুর ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।নেটিজেনদের দাবী, শিশুটিকে কোলে নেওয়া মহিলাটি হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন।
ফেসবুক ব্যবহারকারী 'সত্য দাম' ভাইরাল সেই ছবিকে পোস্ট করে লেখেন, "জেসিন্ড আরডার্ন, নিউজিল্যান্ড তথা বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।ভালবাসেন তাঁর দেশকে ভালবাসেন তাঁর সন্তানকে।তাইতো কর্তব্যের তাড়নায় তিন মাস বয়সী কন্যা "নেভতে আরোহা"কে নিয়েই যোগ দিয়েছিলেন ৭৩তম অধিবেশনে! বিনম্র শ্রদ্ধা জানাই এমন মহীয়সী রমণীর প্রতি।(১ বছর আগের ঘটনা)"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবিতে আসলে লিসিয়া রনজুলি নামের ইতালির এক ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যা ও তার শিশুকন্যা ভিট্টোরিয়াকে দেখতে পাওয়া যায়।
আমরা রিভার্স সার্চ করে এই ছবিকে 'ডেইলি মেল' ও 'দ্য গার্ডিয়ানে'র দুই প্রতিবেদনে খুঁজে পাই।
ওই দুটি প্রতিবেদনেই এই ছবিকে লিসিয়া রনজুলি নামের ইতালির এক ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যা ও তার শিশুকন্যা ভিট্টোরিয়ার বলে লেখা হয়।২০১০ সালে রয়টার্সের তরফ থেকে এই ছবিটি তোলেন ভিনসেন্ট কেসলার।

এদিকে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন ২০১৮ সালে তার প্রথম সন্তানের জন্ম দেন।নিজের ইনস্টাগ্রামেও তিনি মা হওয়ার পর সদ্যোজাতের সাথে ছবি সেসময় আপলোড করেন।
View this post on InstagramA post shared by Jacinda Ardern (@jacindaardern) on
যদিও, জাতিসংঘের সাধারণ পরিষদে জেসিন্ডার তার শিশুকন্যা নেভতে আরোহাকে নিয়ে উপস্থিত হওয়ার রিপোর্ট সংবাদমাধ্যমে করা হয়।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই ছবিটি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন ও তার শিশুকন্যা নেভতে আরোহার নয়।এই ছবিতে আসলে লিসিয়া রনজুলি নামের ইতালির এক ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যা ও তার শিশুকন্যাকে দেখতে পাওয়া যায়।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

