ফ্যাক্ট চেক: বিহারে বিধায়কের শপথগ্রহন অনুষ্ঠানের উল্লেখ করে বিভ্রান্তিকর উক্তি ভাইরাল

অনেকেই এই ছবিকে তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন

 |  2-minute read |   25-11-2020
  • Total Shares

বিহারে ‘অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনে'র (মিম) রাজ্য সভাপতি ও নব-নির্বাচিত বিধায়ক আখতারুল ইমানের বিধানসভায় শপথগ্রহন অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্প্রতি এক উক্তি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সমাজমাধ্যমে অনেকে এক ছবি পোস্ট করে আখতারুল ইমান নামের সেই বিধায়ক "হিন্দুস্তানের নামে শপথ নেব না" কথাটি বলেছেন বলে দাবী করেন।

ভাইরাল সেই ছবিতে লেখা হয়, "'হিন্দুস্থানের নামে শপথ নেব না' বিধান সভায় গিয়ে নিজের রুপ দেখাল বিধায়ক আখতারুল ইমান! হিন্দুস্তান বাসি দেখতে থাকুন"।

screenshot-2020-11-2_112520110238.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, বিহারের নব-নির্বাচিত বিধায়ক আখতারুল ইমান শপথগ্রহন অনুষ্ঠানের সময় সংবিধানের কথা উল্লেখ করে "ভারত" শব্দটির পরিবর্তে "হিন্দুস্তান" শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেও "হিন্দুস্থানের নামে শপথ নেব না" এমন কথা তিনি বলেননি।

ভাইরাল এই ছবির তথ্যকে যাচাই করতে আমরা ইন্টারনেটে কীওয়ার্ড সার্চ করে বেশ কয়েকটি খবরের প্রতিবেদন খুঁজে পাই।

"এবিপি নিউজে"র এই রিপোর্টে লেখা হয়, বিধায়ক আখতারুল ইমান হিন্দি ভাষায় ভারতের সংবিধানের শপথ নেওয়ার কথা উল্লেখ করেন।তিনি বলেন, মৈথিলিতে হিন্দুস্তানের পরিবর্তে ভারত শব্দটি ব্যবহৃত হলেও উর্দুতে শপথ গ্রহণের জন্য যে খসড়াটি বানানো হয়েছিল তাতে ভারতের জায়গায় হিন্দুস্তান শব্দটি ব্যবহার করা হয়েছে।

ইমান এরপর শপথ নেওয়ার জন্য হিন্দুস্তানের পরিবর্তে ভারত শব্দটি ব্যবহারের অনুমতি চান।

মিমের এই বিধায়ক এবিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, "সদনেও আমি হিন্দুস্তান শব্দের উল্লেখ করি কিন্তু শপথের ভাষাটি সাংবিধানিক হয়।সংবিধানে ভারতের উল্লেখ রয়েছে, হিন্দুস্থানের নয়।আমি এই কারণেই আসনের থেকে জানতে চেয়েছিলাম কি কোনো ভুল হচ্ছে না তো?"

"হিন্দুস্তানকে ভালোবাসি, সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা," এমন কথাও তাকে সেখানে বলতে শোনা যায়।

"হিন্দুস্তান টাইমসে"র এই প্রতিবেদন থেকে জানা যায়, প্রো-টেম স্পিকার জিতন রাম মাঁঝিও তাকে ভারত শব্দটি ব্যবহার করার অনুমতি দেন।

"বিটি নিউজে"র ইউটিউব চ্যানেলে আখতারুল ইমানের সেই শপথগ্রহণ অনুষ্ঠানের বাৰ্তালাপটি শুনতে পাওয়া যাবে।

এর থেকে বলা যেতে পারে, বিহারে নব-নির্বাচিত বিধায়ক আখতারুল ইমানের শপথগ্রহণ অনুষ্ঠানের নাম করে ভাইরাল হওয়া এই উক্তিটি বিভ্রান্তিকর।সংবিধানের কথা উল্লেখ করে শপথগ্রহনের সময় "ভারত" শব্দটির পরিবর্তে "হিন্দুস্তান" শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেও "হিন্দুস্থানের নামে শপথ নেব না" এমন কথা তিনি বলেননি।

ফ্যাক্ট চেক: বিহারে বিধায়কের শপথগ্রহন অনুষ্ঠানের উল্লেখ করে বিভ্রান্তিকর উক্তি ভাইরাল
Claimবিহারের মিম বিধায়ক আখতারুল ইমান বিধানসভায় শপথগ্রহন অনুষ্ঠানের সময় "হিন্দুস্থানের নামে শপথ নেব না" কথাটি বলেন Conclusion শপথগ্রহন অনুষ্ঠানের সময় ইমান সংবিধানের কথা উল্লেখ করে "ভারত" শব্দটির পরিবর্তে "হিন্দুস্তান" শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেও "হিন্দুস্থানের নামে শপথ নেব না" এমন কথা তিনি বলেননি
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment