ফ্যাক্ট চেক: আমেরিকার প্ৰাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার হাতের এই ছবিটি এডিট করা

ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের সাথে জুড়ে ভাইরাল হল এই ছবি

 |  1-minute read |   13-11-2020
  • Total Shares

আমেরিকার প্ৰাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার হাতে ধরা এক ফ্রেমের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের পোস্ট করা ভাইরাল সেই ছবিতে বারাক ওবামার হাতের ফ্রেমে ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের ছবি দেখতে পাওয়া যায়।

screenshot-2020-11-1_111320110742.png

এখানে সেই পোস্টগুলির আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, আমেরিকার প্ৰাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার হাতে ধরা ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের ভাইরাল ছবিটি এডিট করে তৈরি করা হয়েছে।আসল ছবিতে বারাক ওবামাকে একজোড়া ফ্রেমে বাঁধানো ড্রাইভিং গ্লাভস উপহার পেতে দেখা যায়।

ভাইরাল এই ছবিকে রিভার্স সার্চ করে আমরা দেখতে পাই অনেকে আমেরিকার প্ৰাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার হাতের ফ্রেমটিতে বিভিন্ন ব্যক্তির ছবি লাগিয়ে ইন্টারনেটে শেয়ার করেছেন।

সেইমতো কীওয়ার্ড সার্চ করে আমরা "ফটোফানিয়া" নামের এক ছবি এডিটিং ওয়েবসাইটে বারাক ওবামার হাতে ধরা এই ফ্রেমের টেম্পলেট খুঁজে পাই।ওই ওয়েবসাইটেও ওবামার হাতের ফ্রেমের অংশটিতে উদাহরণস্বরূপ বিভিন্ন ব্যক্তির মুখ ব্যবহার করা হয়।

এরপর আমরা আসল ছবিকে চিহ্নিত করতে ফের গুগলে কীওয়ার্ড সার্চ করি।ভাইরাল ছবির অনুরূপ বারাক ওবামার হাতে এক ফটো ফ্রেমসমেত কিছু ছবি আমরা এই পদ্ধতি অনুসরণ করে গেটি ইমেজেসঅ্যাসোসিয়েটেড প্রেসের ওয়েবসাইটে খুঁজে পাই।

screenshot-2020-11-1_111320110759.png

ওই ছবিগুলির ক্যাপশন থেকে আমরা জানতে পারি, ন্যাসকার ড্রাইভার জিম্মি জনসন ২০১১ সালের সেপ্টেম্বরের ৭ তারিখে হোয়াইট হাউসের ইস্ট রুমে হওয়া এক অনুষ্ঠানে একজোড়া ড্রাইভিং গ্লাভস তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামাকে উপহার দেন।

ইউটিউবে আপলোড করা সেই অনুষ্ঠানের ভিডিওর দৃশ্যগুলির সাথেও আমরা ভাইরাল ছবির বেশ কিছু সাদৃশ্য লক্ষ্য করি।

addtext_com_mdk1nzmz_111320110813.png

যদিও আমরা বারাক ওবামার ইস্কন সম্পর্কিত বেশ কিছু খবর ইস্কনের ওয়েবসাইটে দেখতে পাই।

এর থেকে বলা যেতে পারে, বারাক ওবামার হাতে ধরা ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের ভাইরাল এই ছবিটি এডিট করে বানানো হয়েছে।আসল ছবিতে আমেরিকার প্রাক্তন এই রাষ্ট্রপতিকে একজোড়া ফ্রেমে বাঁধানো ড্রাইভিং গ্লাভস উপহার পেতে দেখা যায়।

ফ্যাক্ট চেক: আমেরিকার প্ৰাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার হাতের এই ছবিটি এডিট করা
Claimএই ছবিতে আমেরিকার প্ৰাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার হাতে ধরা ফ্রেমে ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের চিত্র লক্ষ্য করা যায় Conclusion এডিট করে এই ছবিকে তৈরি করা হয়েছে।আসল ছবিতে বারাক ওবামাকে একজোড়া ফ্রেমে বাঁধানো ড্রাইভিং গ্লাভস উপহার পেতে দেখা যায়।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment