ফ্যাক্ট চেক: চীনে করোনা ভাইরাসের প্রকোপে মৃত মানুষদের ভিডিও নয় এটি
বিভ্রান্তিকর তথ্যসহ ভাইরাল ২০১৪ সালের এই ভিডিও
- Total Shares
করোনা আতঙ্কের মাঝেই সম্প্রতি সমুদ্রের পাড়ে মৃতদেহ ভেসে আসার একটি আপত্তিজনক ভিডিও ভাইরাল ফেসবুকে।
ফেসবুক ব্যবহারকারী "মৌমিতা মুখার্জী" ভাইরাল এই ভিডিওটি পোস্ট করে লেখেন,"চীনে করণায় মৃত ব্যক্তিদের লাশ ফেলে দেওয়া হয়েছে সমুদ্রে যা ভেসে ভেসে চলে আসছে প্রতিবেশী দেশগুলির সমুদ্রের তীরে। সারা বিশ্বে ভাইরাল হচ্ছে এই ভিডিওটি৷"

ভাইরাল এই পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে পোস্টে থাকা ভিডিওটি ছয় বছরের পুরোনো।২০১৪ সালে লিবিয়ার এক সমুদ্রের পাড়ে আফ্রিকার পরিযায়ী মানুষদের ভেসে আসা মৃতদেহের ভিডিও এটি।
ইনভিড ব্যবহার করে ভাইরাল এই ভিডিওটির কয়েকটি ফ্রেমকে রিভার্স সার্চ করে আমরা দেখি, এটি এর আগেও অনেকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।ইউটিউবে এই ভিডিওটিকে ২০১৮ সালে এক ব্যবহারকারী আপলোড করেন।সেখানে ভিডিওটির শিরোনামে লেখা, "ভূমধ্যসাগরের তীরে ইথিওপির কিছু মানুষের মৃতদেহ"।
এই তথ্যকে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা কীওয়ার্ড সার্চ করে ২০১৪ সালে প্রকাশিত 'ইউরো নিউজ' এর একটি প্রতিবেদন ও ভিডিও খুঁজে পাই।প্রতিবেদনটি থেকে জানা যায়, আফ্রিকার বেশ কিছু পরিযায়ী মানুষ জাহাজ ডুবির কারণে সমুদ্রে ডুবে মারা যান।তাদের মৃতদেহ লিবিয়ার সমুদ্র উপকূলে পাওয়া যায়।

অতএব, এর থেকে পরিষ্কার যে পোস্টে লেখা দাবীটি বিভ্রান্তিকর এবং ভাইরাল এই ভিডিওটির সঙ্গে চীনে করোনা ভাইরাসের কারণে মৃত ব্যক্তিদের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

