ফ্যাক্ট চেক: সাম্প্রদায়িকতার মোড়কে ভাইরাল মালয়েশিয়ার মসজিদের ঘটনা

দুবছরের পুরোনো ছবি দিয়ে করা হল ভুয়ো পোস্ট

 |  1-minute read |   13-05-2020
  • Total Shares

সম্প্রতি ভারতের মসজিদে হিন্দুদের শুয়োর ছেড়ে দেওয়ার দাবী করে ফেসবুকে ভাইরাল এক পোস্ট।অনেকে বিশ্বাস করে সেই পোস্টটি অন্যদের সাথে শেয়ারও করেছেন।  

ফেসবুকে অপেক্ষা নামের একটি পেজ একটি বুনো শুয়োরের দুটি ছবি পোস্ট করে আপত্তিকর ভাষায় লেখেন, "মোবাইলের ডাটা অন করলেই মনটা খারাপ হয়ে যায়.... (নাউযুবিল্লাহ)।ভারতে একটি মসজিদের ভিতরে হিন্দুরা মিলে শুউর ছেড়ে দিয়েছে, সকলেই এর প্রতিবাদ করুন। আর কত চুপ থাকবে হে মুসলিম? হে জালিম হিন্দুরা তোমাদের ধ্বংস অনিবার্য....ছবি সংগ্রহিত"।  

screenshot-13_051320095055.png

প্রতিবেদন লেখার সময় অবধি পোস্টটি এক হাজারেরও বেশি বার শেয়ার করা হয়েছে।পোস্টটির আর্কাইভ ভার্শন আপনারা এখানে দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে ভাইরাল এই ফেসবুক পোস্টে করা দাবীটি ভুয়ো।ঘটনাটি ২০১৮ সালে মালয়েশিয়াতে ঘটে এবং ছবিতে থাকা বুনো শুয়োরটি হঠাৎ করে সেখানকার এক মসজিদে ঢুকে পড়ে।

অনুসন্ধানের প্রথমে আমরা ভাইরাল এই পোস্টে থাকা বুনো শুয়োরের ছবি দুটি রিভার্স সার্চ করি।সেখান থেকে আমরা নিউ স্ট্রেইটস টাইমস ও দ্য জাকার্তা পোস্টের দুটি প্রতিবেদন খুঁজে পাই যেখানে এই বুনো শুয়োরের একই ছবি সমেত আসল ঘটনাটির উল্লেখ রয়েছে।

দ্য জাকার্তা পোস্টের সেই প্রতিবেদনে বলা হয় ২০১৮ সালের মার্চের ৬ তারিখে একটি বুনো শুয়োর মালয়েশিয়ার সেলাংগরের সুঙ্গাই বুলো এলাকার এক মসজিদে হঠাৎ করে ঢুকে পড়ে।মসজিদের ইমাম উংকু আহমেদ হাজওয়ান উংকু কামারুদ্দিন জানান মাঘরিবের প্রার্থনার পর অতিরিক্ত প্রার্থনার সময় ঘটনাটি ঘটে।

নিউ স্ট্রেইটস টাইমসের রিপোর্ট অনুযায়ী বুনো শুয়োরটি প্রথমে কিছু বাচ্চাদের তাড়া করে।বাচ্চাগুলি সেই তাড়া খেয়ে পালিয়ে গেলে শুয়োরটি মসজিদে ঢুকে এর ভেতরে থাকা লোকজনকে আক্রমণ করে।

ডেইলি মেলের এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রার্থনাকারীরা পরে সেটিকে তাড়া করে মসজিদের বাইরে নিয়ে আসেন এবং তাদেরই একজন বুনো শুয়োরটিকে গুলি করে হত্যা করেন।

এর থেকে পরিষ্কার যে ভাইরাল এই ফেসবুক পোস্টের দাবীটি ভুয়ো এবং এর সাথে ভারতের কোনো যোগাযোগ নেই।

ফ্যাক্ট চেক: সাম্প্রদায়িকতার মোড়কে ভাইরাল মালয়েশিয়ার মসজিদের ঘটনা
Claimভারতে একটি মসজিদের ভিতরে হিন্দুরা মিলে শুয়োর ছেড়ে দিয়েছে Conclusion পোস্টের দাবীটি ভুয়ো।ঘটনাটি ২০১৮ সালে মালয়েশিয়ায় ঘটে ও ছবিতে থাকা বুনো শুয়োরটি হঠাৎ করে মসজিদে ঢুকে পড়েছিল।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment