ফ্যাক্ট চেক: মুম্বইয়ের পুরনো ছবি সিএএ-র প্রতিবাদের সঙ্গে জুড়ে পোস্ট সোশ্যাল মিডিয়ায়

অমর জওয়ান স্মারক ভাঙার ছবি নতুন বলে ছড়ানো হচ্ছে

 |  1-minute read |   17-12-2019
  • Total Shares

১৬ ডিসেম্বর অঞ্চিত তিওয়ারি নামের এক ফেসবুক ব্যবহারকারী দুটি ছবি পোস্ট করে হিন্দিতে লিখেছেন যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, দেশের জানা উচিত এই বিলের যারা বিরোধিতা করছে তারা করা। ছবিতে দেখা যাচ্ছে দুই ফেজ টুপি পড়া যুবক 'আমার জওয়ান' লেখা একটি স্মারকে পা দিয়ে আঘাত করছে। আর একটি ছবিতে দেখা যাচ্ছে আর একজন ওই স্মারকে লাঠি দিয়ে আঘাত করছে।আফওয়া খুঁজে দেখেছে যে এটি একটি বিভ্রান্তিকর পোস্ট। এই দুটি ছবি অনেক পুরনো এবং সিএএ -র সঙ্গে কোনও সম্পর্ক নেই।

পোস্টটির আর্কাইভ এখানে দেখতে পারেন।

protest-body_121719084137.jpg

আমরা দুটি ছবি নিয়ে রিভার্স সার্চ করি তাতে দেখা যায়, ছবি দুটি ২০১২ সালের। আমরা রিভার্স সার্চে বেশ কয়েকটি লিঙ্ক পাই। সেখানে দেখা যায়, ১৪ অগাস্ট ২০১৪ সালে একটি রিপোর্ট বেরোয়। সেই রিপোর্টে প্রকাশ ১১ অগাস্ট দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে দাঙ্গা চলাকালীন অমর জওয়ান আক্রমণ করে এরা। এই রিপোর্টে লেখা হয়, পুলিশের খবর অনুযায়ী এরা যোগেশ্বরীতে আক্রমণের প্ল্যান করার সময় উপস্থিত ছিল। রোহিঙ্গ্যা মুসলিমদের উপর অত্যাচারের প্রতিবাদে এরা দাঙ্গা বাধানোর পরিকল্পনা করেছিল। ২৮ অগাস্ট আরও একটি রিপোর্টে প্রকাশ এদের গ্রেপ্তার করা হয়। এদের নাম আব্দুল কাদের মহম্মদ ইউনুস আনসারী এবং নাজির নূর মহম্মদ।

তাই এটা নিশ্চিতভাবেই বলা যায় যে এই ছবিকে সিএএ-র প্রতিবাদের সঙ্গে কোনওভাবেই সম্পর্কিত নয়।

ফ্যাক্ট চেক: মুম্বইয়ের পুরনো ছবি সিএএ-র প্রতিবাদের সঙ্গে জুড়ে পোস্ট সোশ্যাল মিডিয়ায়
Claimসিএএ-র প্রতিবাদ করছে এরা। Conclusion ছবিটি ২০১২ সালের মুম্বই দাঙ্গার
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment