ফ্যাক্ট চেক: পুরনো মিছিলের ছবি সি এ এ-র সমর্থনে মিছিল বলে চলছে সোশ্যাল মিডিয়ায়
বিভ্রান্তিকর দাবি নিয়ে ভাইরাল পোস্টটি
- Total Shares
১৭ ডিসেম্বর বি জে পি দক্ষিন রোগরা নামের একটি ফেসবুক পেজ কয়েকটি ছবি আপলোড করে দাবি করে, ''CAB র সমর্থনে মহারাষ্ট্র ও হিমাচল প্রদেশে বিশাল শোভাযাত্রা । যা বাংলা মিডিয়া দেখাচ্ছে না ।''

ছবিটি বহু মানুষ শেয়ার করেছেন। এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী এই পোস্টটি বিভ্রান্তিকর। আফওয়া বিষয়টি নিয়ে খোঁজ খবর করতে শুরু করে। আমরা ইমেজগুলি নিয়ে রিভার্স সার্চ করি। সেখান থেকে বেশ কয়েকটি লিঙ্ক পাওয়া যায়। দেখা যায় ছবিগুলির সঙ্গে সিএ এ-র কোনও সম্পর্ক নেই। ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর ইন্ডিয়ান এক্সপ্রেস-এ একটি খবর প্রকাশিত হয়। কোপারডি ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। এই খবর থেকে আমরা ইউটিউব সার্চ করে দেখি খবরটির সত্যতা। দেখা যায় আউটলুক ম্যাগাজিনে এই খবরটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল।
আমরা দেখি এবিপি মাঝাও এই ভিডিওটি নিয়ে খবর করেছে। তাই এটা নিশ্চিত ভাবেই বলা যায় এই ভিডিও পুরনো এবং এর সাথে সি এ এ-র কোনও সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

