ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল ভুল স্টেশনে ট্রেন ঢোকার পুরোনো ভিডিও
লকডাউনের সাথে জুড়ে অনেকে পুরোনো এই ভিডিওটি ফেসবুকে শেয়ারও করেছেন
- Total Shares
দেশজুড়ে করোনা মহামারীর বিস্তার রুখতে সম্প্রতি স্পেশাল ট্রেন ছাড়া ভারতীয় রেল জুন ৩০, ২০২০ তারিখ পর্যন্ত সমস্ত ট্রেনের টিকিট বাতিল করার কথা ঘোষণা করে।
এরই মধ্যে ফেসবুকে বিভ্রান্তিকর দাবী সমেত ভাইরাল ভুল স্টেশনে ট্রেন ঢোকার পুরোনো এক ভিডিও। ফেসবুক ব্যবহারকারী শম্ভু দাস বিভ্রান্তিকর দাবী করে হাসির ইমোজিসহ "আজতক" চ্যানেলের এই ভিডিওটি পোস্ট করে লেখেন, "অনেকদিন ট্রেন বন্ধ থাকায় রাস্তা ভুলে গেছেন ট্রেন চালক"।আপনারা পোস্টের আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।

প্রতিবেদন লেখার সময় অবধি ভাইরাল এই পোস্টটি আড়াই হাজারেরও বেশি বার শেয়ার করা হয়।অনেকে বিভ্রান্তিকর এই পোস্টটিকে লকডাউনের সাথে জুড়ে মন্তব্য ও শেয়ার করেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্তে দেখেছে ভাইরাল এই পোস্টটির দাবীটি বিভ্রান্তিকর।এটি ৬ বছরের পুরোনো একটি ভিডিও যার সাথে লকডাউনের কোনো সম্পর্ক নেই।
অনুসন্ধানের প্রথমে ঘটনাটির সম্পর্কে জানতে আমরা ইউটিউবে কীওয়ার্ড সার্চ করি।সেখান থেকে আমরা ৬ বছর আগে জুলাই ১৪, ২০১৪ তারিখে আজতকের ইউটিউব চ্যানেলে আপলোড করা এই ভিডিওটির সন্ধান পাই।
ভিডিওটি থেকে আমরা জানতে পারি, রেলের কর্মকর্তাদের অবহেলার কারণে পাটনা থেকে আসা একটি ট্রেন আনন্দ বিহার স্টেশনের পরিবর্তে নয়াদিল্লি রেলস্টেশনে পৌঁছয়।ঘটনাটি প্রকাশ্যে আসার পরে ট্রেনের চালকসহ আট কর্মচারীকে বরখাস্ত করা হয়।
এছাড়াও হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে আমরা জানতে পারি সেই ট্রেনের যাত্রীদের পরে আরেকটি ট্রেনে করে আনন্দ বিহার স্টেশনে পৌঁছে দেওয়া হয়।
অতএব এর থেকে পরিষ্কার যে, ভাইরাল এই পোস্টের দাবীটি বিভ্রান্তিকর।ভিডিওটি ৬ বছরের পুরোনো যার সাথে লকডাউনের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

