ফ্যাক্ট চেক: বোরখা পরা এই পুরুষের ভিডিওটি শাহীনবাগের নয়

ভুল দাবি নিয়ে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   01-02-2020
  • Total Shares

একটি ভিডিও পোস্ট হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন বোরখা পরা কাউকে কয়েকজন মারধর করছেন। ভিডিওটি পোস্ট করেছেন মৃত্যুঞ্জয় তিওয়ারি। তাঁর দাবি ভিডিওটি শাহীনবাগের, মহিলাদের অবস্থান বিক্ষোভের।

man-burqa-body_020120045237.jpg

এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী এই পোস্টটির দাবিটি বিভ্রান্তিকর।

আফওয়া অনুসন্ধান করে জেনেছে ভাইরাল ভিডিওটি গত বছর ফেব্রুয়ারী মাসের, গোয়ার পানাজির একটি ঘটনার। আমরা কি-ওয়ার্ড সার্চ করে কয়েকটি মিডিয়া রিপোর্ট খুঁজে পাই। দেখা যায় গত বছর ফেব্রুয়ারী মাসে দৈনিক ভাস্কর নামের একটি হিন্দি দৈনিকে এই খবরটি ছাপা হয়। সেখানে এই ভিডিওটির স্ক্রিনশট-ও রয়েছে। এই খবরটি ছাপা হয় ১৭ ফেব্রুয়ারী ২০১৯-এ।

টাইমস অফ ইন্ডিয়াতেও এই খবরটি ছাপা হয় ১৮ ফেব্রুয়ারী।

এই মিডিয়া রিপোর্টগুলি অনুযায়ী ১৬ ফেব্রুয়ারী পানাজির বাস স্ট্যান্ডে একজন পুরুষ বোরখা পরে মহিলা সেজে মহিলাদের টয়লেটে ঢুকে পরে। মহিলাদের সন্দেহ হওয়ায় তারা চেঁচামেচি শুরু করে। আশেপাশের লোকজন ছুটে এসে লোকটিকে ধরে গণধোলাই দেয়। লোকটির নাম ভার্জিল ফার্নান্দেজ। তার বিরুদ্ধে পুলিশ কেস-ও হয়।

এই ঘটনা ইউটিউবে আপলোড করে Awake Goans News সেখানে তারা ইংরেজিতে লেখে, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'বুরখা পরে মুসলিম মহিলা সেজে পুলিশের হাতে ভার্জিল ফার্নান্দেজ।'গত বছর অন্য একটি দাবি নিয়ে এই ভিডিওটি ভাইরাল হয়েছিল।

বুম লাইভ এটি তখন ভুয়ো বলে প্রতিবেদন প্রকাশ করে।

তাই ভিডিওটির সাথে শাহীনবাগের কোনও সম্পর্ক নেই।

ফ্যাক্ট চেক: বোরখা পরা এই পুরুষের ভিডিওটি শাহীনবাগের নয়
Claimভিডিওটি শাহীনবাগের, মহিলাদের অবস্থান বিক্ষোভের। Conclusion ভিডিওটির সাথে শাহীনবাগের কোনও সম্পর্ক নেই, ভিডিওটি গত বছর ফেব্রুয়ারী মাসের, গোয়ার পানাজির একটি ঘটনার।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment