ফ্যাক্ট চেক: সি এ বি পাস হওয়ার পর বাংলাদেশী হিন্দুরা ভারতে ঢুকছেন?

ভিডিওটি চার বছর আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে

 |  1-minute read |   20-12-2019
  • Total Shares

১১ ডিসেম্বর Bhanga Today নামের একটি ফেসবুক পেজ একটি ভিডিও আপলোড করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে বহু মানুষ কাঁটাতারের বেড়া টপকে একদিক থেকে আর একদিকে ঢুকছেন, ভিডিওটির ইংরেজিতে ক্যাপশন দেওয়া হয়েছে, ''ভারতে লোকসভায় CAB পাশ হতেই, সব বাংলাদেশের হিন্দুরা অনুমতি ছাড়াই ভারতে ঢুকছে''। 

capture_122019023254.jpg

এখানে পোস্টটির আর্কাইভ ভার্শন দেখতে পারেন।

বিবিএন বাংলা নামের আরও একটি পেজ এই একই ভিডিও শেয়ার করেছে। যদিও তাদের ভিডিওটিতে 'ভিডিও নট ভেরিফাইড' লেখা রয়েছে, কিন্তু এই ভিডিওটি নিয়েও একই দাবি করা হয়েছে এবং তা প্রশ্নাতীতভাবেই করা হয়েছে। লেখা হয়েছে, ''ভারতে CAB পাশ হতেই, নাগরিকত্ব পাওয়ার আশায় বাংলাদেশের হিন্দুরা কিভাবে ভারতে ঢুকছে দেখুন, বর্ডারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন''। এই দাবিতে না আছে কোনও প্রশ্ন, না কোনওরকম সন্দেহ প্রকাশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার করেছেন প্রায় ২৩ হাজারের বেশি মানুষ, প্রতিক্রিয়া দিয়েছেন ৯ লক্ষ।

এখানে পোস্টটির আর্কাইভ ভার্শন দেখতে পারেন।

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী এই পোস্টটি বিভ্রান্তিকর।

আফওয়া বিষয়টি নিয়ে খোঁজ খবর করতে শুরু করে। আমরা প্রথমে ভিডিওটি কি-ফ্রেমে ভেঙে নিয়ে ইমেজগুলি রিভার্স সার্চ করি। এই ইমেজগুলি থেকে বেশ কয়েকটি ইউটিউব ভিডিও লিঙ্ক পাওয়া যায়। দেখা যায় জানুয়ারী মাসে নিউজনেশন নামের একটি ওয়েবসাইট-ও এই একই ভিডিও শেয়ার করে। আমার আরও কয়েকটি ভিডিও পাই যেখানে দেখা যায় ভিডিওটি আসলে আরও বেশি পুরনো। India’s latest video channel নামের একটি ইউটিউব ভিডিও রয়েছে যেখানে এই একই ধরণের একটি ভিডিও পাওয়া যায় যেখানে লেখা আছে এটি ২০১৭ সালের ভারত বাংলাদেশ মিলন মেলার ভিডিও।

আরও একটি চ্যানেলে একই ধরণের ভিডিও ২০১৮ সালের বলে পোস্ট করা হয়।অনেকে আবার দাবি করেছেন এটি রোহিঙ্গ্যা মুসলিমদের ভারতে অনুপ্রবেশের ভিডিও।Aboidho probes (Bangladesh to India) নামের একটি ইউটিউব চ্যানেল এই একই ভিডিও পোস্ট করে ২০১৫ সালে।

এটিই সবথেকে পূরণ ভিডিও যা ইউটিউবে খুঁজে পাই আমরা। যদিও আফওয়া নিশ্চিত করতে পারেনি এনারা রোহিঙ্গ্যা না বাংলাদেশি বা আদৌ অনুপ্রবেশকারী নাকি মিলন মেলা দেখতে আসা জনতা। এব্যাপারে বিস্তারিত জানা গেলে আমরা প্রতিবেদনটি আপডেট করবো।

কিন্তু এই ভিডিওটি ইউটিউবে চার বছর আগে আপলোড হওয়ায় এটা নিশ্চিতভাবেই বলা যায় যে এর সঙ্গে সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিলের কোনো সম্পর্ক নেই।

এর আগে এই ভিডিওটি অল্ট নিউজ এবং বুম লাইভ ফ্যাক্ট চেক করেছে।

ফ্যাক্ট চেক: সি এ বি পাস হওয়ার পর বাংলাদেশী হিন্দুরা ভারতে ঢুকছেন?
Claimসি এ বি পাস হওয়ার পর বাংলাদেশী হিন্দুরা ভারতে ঢুকছেন Conclusion ভিডিওটি চার বছর আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে, সিএএ-র সঙ্গে কোনও সম্পর্ক নেই
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

RATNA RATNA @blowinindwind

The writer is citizen of planet earth, journalist, documentary filmmaker

Comment