ফ্যাক্ট চেক: না এই ভিডিও কোরোনা ভাইরাসের নয়
বিভ্রান্তিকর দাবি নিয়ে ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
করোনা ভাইরাস নিয়ে এবার বিভ্রান্তিকর দাবি নিয়ে ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অরবিন্দ কুমার আনন্দ নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি খুবিই অস্বস্তিকর তাই আমরা এখানে দেখলাম না। শুধুমাত্র হাইপারলিঙ্কে উল্লেখ করা হলো।
১মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি লোকের ঠোঁট থেকে একটি কীট বার করা হচ্ছে। ভিডিওটির সঙ্গে ক্যাপশন দেয়া হয়েছে ইংরেজিতে যার বাংলা করলে দাঁড়ায়, ''করোনা ভাইরাস। নতুন ধরণের ভয়ংকর ভাইরাস। চীন ভুগছে, খুব তাড়াতাড়ি ভারতেও আসছে...।
এখানে দেখতে পারেন পোস্টটির আর্কাইভ।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া)-এর পাওয়া তথ্য অনুযায়ী এই পোস্টটির দাবিটি বিভ্রান্তিকর। এই পোস্টটি ভাইরাল হওয়ায় বহু মানুষ বিভ্রান্ত হচ্ছেন।
প্রথমে আমরা ভিডিওটি ইনভিড টুলের মাধ্যমে ভিডিওটি কি ফ্রেমে ভেঙেনি, তারপর কি ফ্রেমগুলি নিয়ে রিভার্স সার্চ করতেই বেরিয়ে আসে যে ভিডিওটি আসলে পুরোনো। ভিডিওটি ২০১৯ সালের ২৪ অক্টোবর ইউটিউবে আপলোড করেন পুন্টো নিগ্রো। সেখানে লেখা, ''গুসানও এন এল লাবিও। মানে, ''ঠোঁটে ওয়ার্ম''।
এছাড়াও ইয়াহু নিউজ ২৯ অক্টোবর এই খবরটি ছাপে। শিরোনামে লেখা, ''ছেলেদের ঠোঁট প্যারাসাইটিক। লার্ভায় ভর্তি থাকে।''
অর্থাৎ ভিডিওটি অক্টোবর মাসের যখন করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়নি। তাই এই দাবি সঠিক নয়। আমরা ভিডিওটি সম্পর্কে আরো জানতে পারলে এই প্রতিবেদনটি আপডেট করবো।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

