ফ্যাক্ট চেক: সরকারের এলআইসি বিক্রি করে দেওয়ার খবর শুনে কি এই ব্যক্তি আত্মহত্যা করতে যাচ্ছেন?
বিভ্রান্তিকর দাবি নিয়ে পোস্টটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়
- Total Shares
''নরেন্দ্র মোদীর এলআইসি সংস্থা বিক্রি করার সিদ্ধান্তে গুজরাটের সুরত শহরে অসন্তুষ্ট কর্মচারীর আত্মহত্যার লাইভ।'' প্রবীর বারুই নামের এক ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি লোক আত্মহত্যা করছেন। ভিডিওটি দেখেছেন প্রায় ২৫ হাজার মানুষ, শেয়ার করেছেন ১৫০০-র উপর।

এখানে ভিডিওটির আর্কাইভ দেখতে পারেন।
আমরা ভিডিওটি নিয়ে কিফ্রেমে ভাঙি, এবং তারপর রিভার্স সার্চ করে দেখি ভিডিওটি পুরোনো এবং সরকারের এলআইসি বিক্রি করার সঙ্গে কোনওভাবেই সম্পর্কিত নয়। দেখা যায় ভিডিওটির একটি স্ক্রিন শট সহ একটি খবর প্রকাশিত হয়েছিল বিহাইন্ড উডস নামের একটি ওয়েবসাইটে। শক্তি নামের এক ব্যক্তি যিনি ভারতীয় সেনায় কর্মরত তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। ঘটনাটি মাদুরাই কালেক্টর অফিসের সামনে ঘটে।
টাইমস অফ ইন্ডিয়াতেও ৮ জানুয়ারী খবরটি প্রকাশিত হয়। সেই রিপোর্ট অনুযায়ী শক্তির স্ত্রীকে পনের জন্য চাপ দেওয়া হয়, পরিণামে তিনি আত্মহত্যা করেন। তারপর থেকেই শক্তির উপর নজর ছিল প্রশাসনের। সে কারণেই শক্তি আত্মহত্যার চেষ্টা করে। সুতরাং আমাদের পাওয়া তথ্য অনুযায়ী পোস্টের সঙ্গে দাবিটি সম্পূর্ণ ভুল। কারণ ভিডিওটি জানুয়ারী মাসের, আর এলআইসি বিক্রি করার কথা ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারী মাসে বাজেটে।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

