ফ্যাক্ট চেক: আপনার 'মানসিক চাপ' জানতে এই ছবি কি সাহায্য করবে?
দাবী করা হল, জাপানী এক নিউরোলজিস্ট এই ছবি তৈরি করেন
- Total Shares
সম্প্রতি, "মানসিক চাপ নির্ধারণ" করতে পারে এমন দাবী করে এক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।সেই ছবির নীচে লেখা হয়, জাপানী এক নিউরোলজিস্ট এটি তৈরি করেন।
'মিঃ সাইন্টিফিক' নামের এক ফেসবুক পেজের তরফ থেকে ভাইরাল এই ছবি পোস্ট করা হয়।ছবিটির তলায় লেখা হয়, "জাপানী এক নিউরোলজিস্ট এই ছবি তৈরি করেছেন।আপনি শান্ত থাকলে এই ছবিকে স্থির অবস্থায় দেখতে পাবেন।একটু অস্থির থাকলে ছবিটিকে নড়তে দেখবেন ও খুব চাপে থাকলে আপনি সব ঘুরতে দেখবেন।এবার আমাদের বলুন, আপনি কি দেখছেন?"

এখানে ফেসবুকের সেই পোস্টকে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই ছবির সাথে করা দাবীটি বিভ্রান্তিকর।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ইউক্রেনের একজন শিল্পী তৈরি করেন।দৃষ্টিভ্রমকারী এই ছবির সঙ্গে মানসিক চাপ নির্ধারণের কোনো সম্পর্ক নেই।
রিভার্স সার্চ করে 'বাজফিড নিউজের' এক প্রতিবেদনে ভাইরাল এই ছবির বিষয়ে আমরা তথ্য পাই।
সেখানে এই ছবির নির্মাতা, ইউক্রেনের গ্রাফিক ডিজাইনার ইউরি পেরেপাদিয়া জানান, ভাইরাল এই পোস্টগুলি তিনি দেখেছেন ও তাদের ক্যাপশনে থাকা লেখাগুলো মিথ্যে।
২০১৬ সালে অ্যাডোব ইলাস্ট্রেটরে আঁকা তার এই ছবিকে তিনি "দৃষ্টিভ্রম" বলেই উল্লেখ করেন।জাপানী সাইকোথেরাপিস্ট তথা 'ইয়ামামাতো হাশিমা'র বিষয়টিও কাল্পনিক, বলে তিনি নিজের ইনস্টাগ্রাম পোস্টে লেখেন।
View this post on InstagramA post shared by Yurii Perepadia (@yuryfrom) on
ইউরি জানান, আকিওশি কিটোওকার 'এফেক্ট' ব্যবহার করে তিনি এই ছবি বানান।
জাপানের মনোবিজ্ঞানের অধ্যাপক কিটোওকা হলেন একজন দৃষ্টিভ্রম বিশেষজ্ঞ।
অতএব, এর থেকে বলা যেতে পারে, ভাইরাল এই দৃষ্টিভ্রমকারী ছবির সাথে করা 'জাপানী নিউরোলজিস্ট' অথবা 'মানসিক চাপ নির্ধারণের' দাবীটি বিভ্রান্তিকর।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

