
ফ্যাক্ট চেক: পাকিস্তানী সেনাকে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যুত্তর দেওয়ার ভিডিও এটি নয়
- Total Shares
সম্প্রতি ফেসবুকে ভাইরাল সেনাদের এক ভিডিও।ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে বলা হয়, এভাবেই ভারতীয় সেনাদের হামলায় বিপর্যস্ত হয় পাকিস্তানী সেনাবাহিনী।
'প্রসেনজিৎ হালদার' নামের সেই ফেসবুক ব্যবহারকারী জুনের ১৩ তারিখ ভাইরাল ভিডিওটি পোস্ট করে লেখেন, "গতকাল পাকিস্তানের সেনারা ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে,পাল্টা ভারতীয় সেনাদের হামলায় পাকিস্তানি সেনাদের কি হাল হয়েছে দেখুন.. জয় জওয়ান জয় হিন্দ"।

এখানে আপনারা পোস্টটির আর্কাইভ ভার্শন দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল ভিডিওটির সাথে করা দাবীটি বিভ্রান্তিকর।জুন ১২, ২০২০ তারিখে এই ভিডিওটি তোলা হয়নি।তালিবানদের সাথে ২০১১ সালে হওয়া এক সংঘর্ষের পর পাকিস্তানী সেনাদের সুস্থ হয়ে ওঠার ভিডিও এটি।
তদন্তের শুরুতে, আমরা ভিডিওটির কিছু ফ্রেমকে রিভার্স সার্চ করি।সেখান থেকে 'মিলিটারি ডট কমের' এক প্রতিবেদন আমরা খুঁজে পাই।
২০১১ সালের নভেম্বরে প্রকাশিত 'মিলিটারি ডট কমের' সেই প্রতিবেদনটির প্রথম অংশেই আমাদের এই ভিডিওটি চোখে পড়ে।এর শিরোনামে লেখা ছিল, 'তালিবানদের দ্বারা আহত পাকিস্তানী সেনা'।

আরো জানা যায়, তালিবানদের সাথে সংঘর্ষের পর দক্ষিণ ওয়াজিরস্তানে পাকিস্তানী সেনাদের সুস্থ হয়ে ওঠার ভিডিও এটি।
এরপর কীওয়ার্ড সার্চ করে আমরা ইউটিউবেও এই ভিডিওটির সন্ধান পাই।
নভেম্বর ১০, ২০১১ তারিখে 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন' নামের এক পাকিস্তানী সংবাদপত্রের ইউটিউব চ্যানেল ভিডিওটি আপলোড করে।
এর থেকে পরিষ্কার, ভাইরাল এই দাবীটি বিভ্রান্তিকর।২০১১ সালের বিদ্ধস্ত পাকিস্তানী সেনাদের এই ভিডিওটির সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false


