ফ্যাক্ট চেক: না,পালেস্তিনীয় যুবক ইজরাইলি সেনার উপর ঝাঁপিয়ে পড়েনি
চিলির ভালপেরাইসো শহরের ছবি দেখিয়ে এমনটাই দাবি করা হয়েছে ফেসবুকে
- Total Shares
ইজরায়েলি ও পালেস্তিনীয়দের মধ্যে হানাহানির ঘটনাগুলো গোটা বিশ্ব জুড়েই আলোচিত হয়ে থাকে। সোশ্যাল মিডিয়াতে এই স্পর্শকাতর বিষয়টি সম্পর্কিত পোস্ট প্রায়শই চোখে পড়ে।
এমনই একটি পোস্টে, কওমী মহিলা মাদ্রাসা নামের একটি ফেসবুকে পেজে, মোঃ সুমন নামের জনৈক ফেসবুক ব্যবহারকারী দুটি ছবি পোস্ট করেছেন। ছবি দুইটিতে মুখ-ঢাকা এক যুবককে একজন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপর ঝাপিয়ে পড়তে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে, পালেস্তিনীয় যুবকটি একজন ইজরায়েলি সৈন্যের উপর হামলা করছে।
তাঁর পোস্টে মোঃ সুমন লিখেছেন: "মাশাআল্লাহ স্যালুট হে ঈমানদীপ্ত তেজস্বী তারুণ্য হাতে অস্ত্র থাকা সত্ত্বেও ইসরাইলী সৈন্যকে উপরে উঠিয়ে আছাড় মারার দৃশ্য পৃথিবীর বুকে একটাই প্রথম, ইসলামের সৈনিক এটাকেই বলে। স্যালুট হে, ফিলিস্তিনি যুবক। সত্যের পথে Sotter Pothe"

এই খানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি সত্য নয়।
ছবিগুলোকে রিভার্স ইমেজ সার্চ করে এই ছবিগুলোর অস্তিত্ব পাওয়া গেছে এবং ছবিগুলোর আসল সূত্র খুঁজে পাওয়া গেছে। ছবিগুলো চিলির ভালপেরাইসো শহরের। ওজোনও টেলিভিশন নামের পেরুর একটি সংবাদ সংস্থার ফেসবুক পেজে, ৩১শে ডিসেম্বর ২০১৯ সালে,এই দুটি ছবি সহ আরও একটি ছবি পোস্ট করে। ক্যাপশনে বলা হয়েছে, "চিলির ভালপেরাইসো শহরে আন্দোলনকারীদের উপর পুলিশ হামলা করতে গেলে একজন আন্দোলনকারী পুলিশের উপর ঝাপিয়ে পড়ে"।

এই খানে পোস্টটির আর্কাইভ দেখতে পাবেন।
এছাড়া আরও একটি টুইটার হ্যান্ডেলও এই ছবিগুলোর খোঁজ মেলে।
Maestro, tremendo tackle! ????????????????Vea la secuencia Foto: Lefraru pic.twitter.com/NBIG1pVJH0
— WAIKIL (@JaimeCuyanao) December 30, 2019
এর পর, ছবিতে দেখতে পাওয়া "বাজার বেল্লা চায়না" নামের দোকানটি সম্পর্কে গুগুলে অনুসন্ধান চালানো হয়। একটি লিঙ্কে দেখা যায় যে দোকানটি ভালপেরাইসো শহরের পেদ্রো মন্ত এভিনিউতে অবস্থিত।
সুতারং, পোস্টের দাবি ভুয়ো।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

