ফ্যাক্ট চেক: পেনশন কমানোর গুজবে আতঙ্ক
পেনশন কমানো নিয়ে বিভ্রান্তিকর দাবী ভাইরাল
- Total Shares
দেশব্যাপী লকডাউন চলার জন্য, অনেকেই সম্ভাব্য অর্থনৈতিক মন্দার ভয়ে চাকরি ছাঁটাই ও মাইনে কমার আশঙ্কায় রয়েছেন।এই শঙ্কার থেকে পেনশনররাও বাদ যাননি।
সম্প্রতি, ফেসবুক ও হোয়াটস্যাপে একটি মেসেজে বলা হচ্ছে যে সরকার কর্মচারীদের পেনশনের ৩০ শতাংশ কমানো এবং ৮০ বছরের ঊর্দ্ধদের ক্ষেত্রে এটি রদ করতে চলেছে।
ভাইরাল সেই দাবী অনুযায়ী, করোনাভাইরাস মহামারীর মোকাবিলায় এই অর্থ দেশের স্বাস্থ্যব্যবস্থা পরিচালনার জন্য সরানো হচ্ছে।
দাবীর স্বপক্ষে নেটিজেনদের অনেকে এপ্রিল ৬, ২০২০ এর রেডিফের একটি সংবাদ প্রতিবেদন পাঠাচ্ছেন যার শিরোনামে লেখা, "সরকার কর্মচারীদের পেনশনের ৩০ শতাংশ কমাতে পারে"।
ইন্ডিয়া টুডে অনুসন্ধান করে দেখেছে, ভাইরাল এই দাবীটি বিভ্রান্তিকর। এখনো অবধি এমন কোনো বিজ্ঞপ্তি অথবা নির্দেশ সরকারের তরফে জারি করা হয়নি যেখানে কর্মচারীদের পেনশন কমানোর কথা উল্লেখ আছে। প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও ভাইরাল এই দাবীটিকে "ভুয়ো" বলা হয়েছে।
আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।
রেডিফের সেই প্রতিবেদনটি সমেত, অনেক ফেসবুক ব্যবহারকারীরাও একই রকমের লেখা পোস্ট করেছেন।
রেডিফের প্রতিবেদনের আর্কাইভ ভার্শনটি রইলো এখানে।
প্রতিবেদন অনুযায়ী, "দেশের রাজনৈতিক নেতৃত্ব ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে পিয়ন অবধি সকলের সরকার প্রদত্ত পেনশনের ৩০ শতাংশ কমানোর কথা চিন্তাভাবনা করছে"।
সম্পূর্ণ প্রতিবেদনে কোনো সরকারি কর্মচারীর উক্তি অথবা এই তথ্যের উৎসের উল্লেখ পাওয়া যায়নি।এর শেষ লাইনে লেখা হয়েছে যে, সরকার সম্ভবতঃ পরের সপ্তাহে এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।
রেডিফের প্রতিবেদন প্রকাশের ১২ দিন পরেও আমরা এই বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য, খবর অথবা সরকারি বিজ্ঞপ্তি খুঁজে পাইনি।
এপ্রিল ৬, ২০২০ তারিখে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংসদের সদস্যদের ৩০ শতাংশ মাইনে হ্রাসের সিদ্ধান্ত নেয় এবং সাংসদদের এলাকা উন্নয়ন তহবিল(এমপি ল্যাড) এর টাকাও ২ বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়। এর উল্লেখ মিডিয়া রিপোর্টে পাওয়া যায়।
সরকারের পরিকল্পনা এবং নীতি সম্পর্কিত ভুল তথ্যকে চিহ্নিত করা "পিআইবি ফ্যাক্ট চেক" বলেছে, "কোভিড-১৯ এর প্রসঙ্গে সরকারের কর্মচারীদের পেনশন ৩০ শতাংশ কমানো এবং ৮০ বছরের ঊর্দ্ধদের ক্ষেত্রে এটি রদ করার দাবীটি ভুয়ো"।
প্রসঙ্গতঃ, বর্তমানে ভারতে ১ কোটি ৬০ লক্ষ মানুষ অবসর ভাতার সুযোগের অধিকারী।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

