ফ্যাক্ট চেক: ত্রিপুরার নদীতে মিললো বিরল প্রজাতির মাছ
গরুর মাথাওলা মাছের ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায়
- Total Shares

"দক্ষিন ত্রিপুরার ফেনি নদীতে এক বিরল প্রজাতীর মাছ ধরা পড়েছে ৷"- "ইত্যাদি ইত্যাদি" নামের একটি ফেসবুক পেজ গতবছর জুন মাসে এই ক্যাপশনটির সঙ্গে একটি মাছের ছবি পোস্ট করে, যেটির মাথা দেখতে গরুর মতো।
সুকুমার রায়ের "হাঁসজারু" মার্কা এই ছবিটি যতই অবিশ্বাস্য মনে হোক, আজ এক বছর পরেও এই পোস্টটি লোকে ফেসবুকে শেয়ার করছে।
এখনো পর্যন্ত এই পোস্টটি প্রায় তেইশ হাজার বার শেয়ার হয়েছে।
পোস্টটি এখানে আর্কাইভ করা হয়েছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) খোঁজখবর নিয়ে জেনেছে যে এটি একটি ভুয়ো পোস্ট।
আন্তর্জাতিক মহলে ২০১৩ সাল থেকে পোস্টটি ঘুরে বেড়াচ্ছে। ছবিটি ফটোশপএর সাহায্যে বদল করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ এর সাহায্যে আমরা এই ছবিটি সহ আরও বহু পোস্ট খুঁজে পাই সোশ্যাল মিডিয়ায়।
আন্তর্জাতিক ফ্যাক্ট চেক সংস্থা "Snopes" এই ছবিটির সত্যতা যাচাই করে ২০১৪ সালে। আসল ছবিটি একটি অতি সাধারণ দেখতে মাছের।
বারংবার এই আসল ছবিটিকে এডিট করে কখনও গরুর মাথা, কখনও শুয়োর আবার কখনও মোরগের মাথা বসানো হয়েছে।

ইন্টারনেট এ "ত্রিপুরার ফেনি নদীতে এক বিরল প্রজাতীর মাছ" লিখে সার্চ করে আমরা ২০১৭ সালে "বাংলানিউজ২৪"
নামের একটি ওয়েবসাইট-এ একটি খবর খুঁজে পাই। কিন্তু সেখানে যে মাছের ছবি দেওয়া হয়েছে তার সাথে ভাইরাল ছবির কোনো মিল নেই।
সমুদ্রে নানানপ্রজাতির অদ্ভুত দর্শনধারী মাছ বা প্রাণী দেখতে পাওয়া যায়, কিন্তু ফেসবুকের এই ছবিটি সম্পূর্ণ তৈরী করা এবং পোস্টটি ভুয়ো।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

