ফ্যাক্ট চেক: পিএম-কেয়ার ফান্ড নিয়ে ভাইরাল বিভ্রান্তিকর দাবী
ফেসবুকে এনডিটিভি বাংলার নামে ভুয়ো পোস্ট ভাইরাল
- Total Shares
সম্প্রতি, এনডিটিভি বাংলার নামে ভাইরাল একটি ফেসবুক পোস্ট।ফেসবুকের সেই পোস্টে লেখা, "প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা ব্যাপক কারচুপি।টাকা গেল বিজেপির তহবিলে।"
ফেসবুক ব্যবহারকারী রবি রায় এনডিটিভি বাংলার লোগো ব্যবহার করে পোস্ট লেখেন, "দেশের স্বার্থে দিলেন পিএম কেয়ার এ, যাবে বিজেপির অ্যাকাউন্টে এ। প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের ত্রাণ তহবিলে টাকা গরিবদের দান করলেন না। ঐ টাকা চুরি করে বিজেপির দলীয় ফান্ডে।"
আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফওয়া) দেখেছে ভাইরাল দাবীটি বিভ্রান্তিকর ও ফেসবুক পোস্টে ব্যবহৃত ছবিটি এডিট করা।এনডিটিভি বাংলার প্রতিবেদনটি ক্যাগের পিএম-কেয়ার ফান্ড অডিট করার এক্তিয়ার সম্পর্কিত।
আমরা অনুসন্ধানে ভাইরাল সেই পোস্টের প্রতিবেদনটির প্রকাশের কোন তারিখ অথবা সময়ের উল্লেখ পাই না।এনডিটিভি বাংলার ফেসবুক পেজে গিয়ে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একই ছবি দেওয়া এপ্রিল ২৪, ২০২০ তে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাই।আর্কাইভ ভার্শনটি আপনারা এখানে দেখতে পাবেন।

সেই প্রতিবেদন অনুযায়ী সরকারী সূত্র থেকে জানা যায় পিএম-কেয়ার্স ফান্ড অডিট করবে না ক্যাগ।রিপোর্টে সূত্রের উল্লেখ করে আরো বলা হয় তহবিলের ট্রাস্টি বোর্ডের সদস্যদের দ্বারা নির্বাচিত স্বাধীন কোনও সংস্থা অডিট করবে।
এনডিটিভি বাংলার প্রতিবেদনের কোথাও পিএম কেয়ার্স ফান্ডের টাকা ক্যাগকে অডিট করতে প্রধানমন্ত্রীর বাধা দেওয়া অথবা ওই টাকা বিজেপির তহবিলে যাওয়ার উল্লেখ নেই।
অতএব, এনডিটিভি বাংলার লোগো ব্যবহার করা ভাইরাল এই ফেসবুক পোস্টটি ভুয়ো।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

