ফ্যাক্ট চেক: প্রধানমন্ত্রী তহবিলের নামে ভুয়ো লিংক ভাইরাল
ভুয়ো লিংকে অনুদান দেওয়ার অনুরোধ কিছু নেতার
- Total Shares
সম্প্রতি, কেন্দ্রীয় সরকার করোনা মহামারীর বিরুদ্ধে লড়ার জন্য "প্রাইম মিনিস্টার'স সিটিজেন অ্যাসিস্ট্যান্স এন্ড রিলিফ ইন ইমার্জেন্সি সিচুয়েশন্স ফান্ড" ওরফে পিএম কেয়ার্স ফান্ড গঠন করেছে।
বেশ কিছু বিজেপি নেতা তাদের ভেরিফায়েড টুইটার ও ফেসবুক পেজ থেকে এক বার্তায় জনগণকে "পিএমকেয়ার্সফান্ড ডট অনলাইন" ওয়েবসাইটের মাধ্যমে পিএম কেয়ার্স তহবিলে দান করার আবেদন জানিয়েছেন।অধিকাংশ মহারাষ্ট্রের এই নেতাদের পোস্টে থাকা ওয়েবসাইটটির আর্কাইভ ভার্শনটি আপনারা এখানে দেখতে পাবেন।

ইন্ডিয়া টুডে আন্টি ফাঁকে নিউস ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে "পিএমকেয়ার্সফান্ড ডট অনলাইন" ওয়েবসাইটটিকে সন্দেহজনক বলে পেয়েছে।পিএম কেয়ার্স তহবিলে অনুদান দেওয়ার আসল ওয়েবসাইটটি হলো এটি।
"শায়না এনসি", লোকসভা এমপি "উন্মেষ পাটিল", মহারাষ্ট্র যুব মোর্চার সভাপতি "যোগেশ তিলেকার" এর মতো বিশিষ্ট বিজেপি নেতারা জনগণকে ভুয়ো "পিএমকেয়ার্সফান্ড ডট অনলাইন" ওয়েবসাইটের মাধ্যমে পিএম কেয়ার্স তহবিলে অনুদান দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
মহারাষ্ট্র যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমের "প্রাভিনকুমার বিরাদার" রাজনৈতিক ইস্যু করে একে মহারাষ্ট্রের বিজেপি নেতাদের আর্থিক "কেলেঙ্কারি" বলে দাবী করেন।
আমরা বিজেপি নেত্রী শায়না এনসিকে তার ডিলিট করা টুইটের বিষয়ে জিজ্ঞাসা করি।এবিষয়ে শায়না ইন্ডিয়া টুডেকে বলেন, তিনি প্রথমে টুইট করার সময়ে এই সন্দেহজনক ওয়েবসাইটটির ব্যাপারে জানতেন না।

"পিএমকেয়ার্সফান্ড ডট অনলাইন" ওয়েবসাইটটি সুরক্ষিত নয়।যেকোনো সরকারী ওয়েবসাইটের ইউআরএল "গভ ডট ইন" দিয়ে শেষ হয়, "অনলাইন" বলে নয়।ওয়েবসাইটটির ক্যাশেড ভার্শনটিতে যে হোমপেজ দেখা যায় তা আসল ওয়েবসাইটের থেকে একেবারেই আলাদা।
সন্দেহজনক এই ওয়েবসাইটটির হোমপেজে প্রধানমন্ত্রী মোদীর মুখ ঢাকা এক ছবি সমেত হ্যাশট্যাগে "আমি করোনার বিরুদ্ধে যোদ্ধা" লেখা দেখা যায়। সেখানে মারাঠিতে লেখা আরো দুটো লাইন পাওয়া যায়। সোজাসুজিভাবে ওয়েবসাইটটি জিপে ও পেটিএমের মাধ্যমে জনগণকে "পিএমকেয়ার্সফান্ড" এ অনুদান করার কথা বলে।ঠিক কোন কোন এক্যাউন্ট এই ওয়েবসাইটটির সাথে যুক্ত আমরা তা জানতে পারিনি।
ভুয়ো ওয়েবসাইটের হোমপেজ

আসল ওয়েবসাইটের হোমপেজ

এই ভুয়ো ওয়েবসাইটটি যেখানে শুধু একটা নাম আর হোয়াটস্যাপ নম্বর চায় সেখানে আসল ওয়েবসাইটটি আরো অন্য তথ্য দেওয়ার কথা বলে।
ভুয়ো ওয়েবসাইট

আসল ওয়েবসাইট

আমরা এই ভুয়ো "পিএমকেয়ার্সফান্ড ডট অনলাইন" ওয়েবসাইটের ডোমেইনের তথ্য থেকে জানতে পারি, এটি মাত্র ৬ দিন আগে এপ্রিল ১৫, ২০২০ তে বানানো ও এর মেয়াদ এক বছর পরে উত্তীর্ণ হবে।
অন্যদিকে, মার্চ ২৮, ২০২০ তে প্রকাশিত পিআইবি প্রেস রিলিজে বলা হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে পিএম কেয়ার্স তহবিলে অনুদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর থেকে আমরা এটা বলতে পারি যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পিএম কেয়ার্স তহবিলে অনুদান করার জন্য অনেক নেতার শেয়ার করা এই "পিএমকেয়ার্সফান্ড ডট অনলাইন" ওয়েবসাইটটি ভুয়ো।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

