ফ্যাক্ট চেক: হোয়াইট হাউস করোনা স্মারক মুদ্রা বিক্রি করছে না
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিভ্রান্তিকর দাবী
- Total Shares
সম্প্রতি হোয়াইট হাউসের বিরুদ্ধে করোনা মহামারীকে ব্যবসায় পরিণত করার অভিযোগ উঠলো সোশ্যাল মিডিয়ায়।নেটিজেনদের দাবী হোয়াইট হাউস ও মার্কিন যুক্তরাষ্টের রাষ্ট্রপতির কার্যালয় "হোয়াইট হাউস গিফট শপের" মাধ্যমে ১০০ ডলারে করোনা স্মারক মুদ্রা বিক্রি করছে।
ফেসবুক ও টুইটারে সেই স্মারক মুদ্রার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দাবী, "বিশ্বাস করতে পারছেন হোয়াইট হাউস গিফট শপ একটা কোভিড -১৯ স্মারক মুদ্রা ১০০ ডলারে বিক্রি করছে?"

আপনারা পোস্টগুলির আর্কাইভ ভার্শন এখানে দেখতে পাবেন।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) দেখেছে দাবীটি বিভ্রান্তিকর।হোয়াইট হাউস কোনো করোনা স্মারক মুদ্রা বের করেনি।"হোয়াইট হাউস গিফট শপ" নামের একটি বেসরকারি সংস্থা এই মুদ্রাগুলি বিক্রি করছে যা মার্কিন রাষ্ট্রপতির কার্যালয়ের দ্বারা অনুমোদিত নয়।অনেক ফেসবুক ব্যবহারকারীও হোয়াইট হাউসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একই ধরণের পোস্ট শেয়ার করেছেন।

এদের মধ্যে বেশিরভাগই নিজেদের দাবীর স্বপক্ষে টিএমজেড, এলজিবিটিকিউ নেশন, এজেসির প্রতিবেদন শেয়ার করেছেন যেখানে "হোয়াইট হাউস গিফট শপ ডট কম" ওয়েবসাইটটির কথা উল্লেখ রয়েছে।
এই প্রতিবেদনগুলিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে "হোয়াইট হাউস গিফট শপ" একটি বেসরকারী সংস্থা।কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একে ভুল বুঝে সিদ্ধান্তে পৌঁছন যে মার্কিন সরকার করোনা স্মারক মুদ্রা বিক্রি করছে।

আন্তর্জাতিক ফ্যাক্ট-চেক সংস্থা "স্নোপস" "হোয়াইট হাউস গিফট শপের" মালিক অ্যান্টনি গিয়ানিনিকে এব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি নিশ্চিত করে জানান যে "হোয়াইট হাউস করোনা ভাইরাস কয়েন বিক্রি করছে না" এবং সংস্থাটি "হোয়াইট হাউসের দ্বারা অনুমোদিত নয়, বা হোয়াইট হাউস আমাদের কোনও সিদ্ধান্ত, পণ্য বা কার্যকলাপের সাথে জড়িত না"।
যদিও আগে ট্রুমান প্রশাসনের সময় হোয়াইট হাউসের সাথে ওয়েবসাইটটির যোগাযোগ ছিল, তবে এখন এটি মার্কিন রাষ্ট্রপতি, সরকার বা হোয়াইট হাউসের দ্বারা অনুমোদিত নয়।
মার্কিন যুক্তরাষ্ট্র মিন্ট সরকারী স্মারক মুদ্রা তৈরি করে।এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা আক্রান্তদের জন্য কোনও স্মারক মুদ্রা প্রকাশ করার পরিকল্পনা নেই।
সুতরাং, এর থেকে পরিষ্কার যে করোনা স্মারক মুদ্রা বিক্রয়কারী "হোয়াইট হাউস গিফট শপ" একটি বেসরকারী সংস্থা যার সাথে হোয়াইট হাউস বা মার্কিন সরকারের কোনও সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

