ফ্যাক্ট চেক: আত্মহত্যার এই ঘটনার সঙ্গে লকডাউনের কোনো সম্পর্ক নেই

বিভ্রান্তিকর দাবী করে তিন বছরের পুরোনো ঘটনা ভাইরাল ফেসবুকে

 |  1-minute read |   05-06-2020
  • Total Shares

সম্প্রতি ফেসবুকে একই পরিবারের চার সদস্যের গলায় দড়ি দিয়ে আত্মহত্যার মর্মান্তিক একটি ছবি পোস্ট করে দাবী করা হয়, লকডাউনের কারণে অভুক্ত থেকে শেষে নিজেদের আত্মহননের পথ বেছে নেন এই পরিবার।

বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী ভাইরাল এই ছবিটি পোস্ট করে লেখেন, "লক ডাউনের জেরে কাজ হারিয়ে খাবার জোগাড় করতে না পেরে একই পরিবারের চারজন আত্মহত্যা করল। এই গরীব মানুষগুলো।"

fb-suicide-claim_060520115542.jpg

পোস্টটি এখানে আর্কাইভ করা হয়েছে।

ইন্ডিয়া টুডে অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে ভাইরাল এই দাবীটি বিভ্রান্তিকর। এটি তিন বছরের পুরোনো রাজস্থানে একই পরিবারের চার সদস্যের আত্মহত্যার ঘটনা।এর সঙ্গে সাম্প্রতিক লকডাউনের কোনো সম্পর্ক নেই।

প্রতিবেদনটি লেখার সময় অবধি ছয় হাজারেরও বেশি মানুষ ফেসবুকে এই পোস্টটি শেয়ার করেছেন।

fb-suicide_060520115723.png

তদন্তের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে আমরা এই ছবিটি প্রথমে আত্মহত্যার প্রসঙ্গে লেখা একটি গবেষণা পত্রে খুঁজে পাই।২০১৯ সালের সেই ফরেনসিক সম্পর্কিত জার্নালে এই ছবিটি প্রকাশিত হয়।

এই গবেষণাপত্রের সহ রচয়িতা নবনীত আটেরিয়ার সঙ্গে কথা বলে ফ্যাক্ট চেক ওয়েবসাইট বুমলাইভ জানতে পারে, ২০১৭ সালের এই ঘটনাটি যোধপুরের ভকরী গ্রামে ঘটে।

ঘটনাটি সেই সময় বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত হয়।“দৈনিক জাগরণ" ও "পত্রিকা"য় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আর্থিক অনটনের কারণে কানারাম ও পুষ্পদেবী তার দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা করেন। দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি থেকে তাদের শুধু একটি সন্তান বেঁচে যায়।তার থেকেই পুলিশ পরে ঘটনাটি সম্পর্কে জানতে পারে।

এর থেকে পরিষ্কার, ভাইরাল পোস্টটিতে করা লকডাউনের দাবীর সঙ্গে তিন বছরের পুরোনো এই ঘটনার কোনো সম্পর্ক নেই।

 

 

 

ফ্যাক্ট চেক: আত্মহত্যার এই ঘটনার সঙ্গে লকডাউনের কোনো সম্পর্ক নেই
Claimলক ডাউনের জেরে কাজ হারিয়ে খাবার জোগাড় করতে না পেরে আত্মহত্যা করল একই পরিবারের চারজন Conclusion এটি তিন বছরের পুরোনো রাজস্থানে একই পরিবারের চার সদস্যের আত্মহত্যার ঘটনা।এর সঙ্গে সাম্প্রতিক লকডাউনের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment