ফ্যাক্ট চেক: মদ্যপ পুলিশের ভাইরাল এই ভিডিওর সঙ্গে লকডাউনের কোনো সম্পর্ক নেই

বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল তিন বছরের পুরোনো ভিডিও

 |  1-minute read |   06-05-2020
  • Total Shares

সম্প্রতি লকডাউনে কিছু ছাড় মেলায় মদের দোকানগুলির সামনে হওয়া বিশাল ভিড়ের ছবি দেখা গেছে।অনেকে সেই ভিড়ে হাসিমুখে দাড়ানো জনতার কিছু ছবি ও ভিডিও বাকীদের সাথে শেয়ার করেছেন।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক মদ্যপ পুলিশের ভিডিও।দাবী করা হল এটা মদের দোকান খোলার পরিণাম।

"নিউজ ১৮" এর লোগো সমেত এই ভিডিওতে এক মদ্যপ পুলিশকে রাস্তার ধরে পরে থাকতে দেখা যায়, যাকে পরে অন্য পুলিশরা এক মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান।

ইন্ডিয়া টুডে আন্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জেনেছে ভাইরাল এই ভিডিওটি তিন বছরের পুরোনো।এর সাথে লকডাউন বা তারপরে পুনরায় মদের দোকানগুলি খোলার কোনো সম্পর্ক নেই।

ফেসবুক ব্যবহারকারী "মহম্মদ আইনুল হক হাশমি" ভাইরাল এই ভিডিওটি শেয়ার করেন।আপনারা এর আর্কাইভ ভার্শনটি এখানে দেখতে পাবেন।

police-body-drunk_050620095725.png

অনুসন্ধানে করোনা মহামারীর সময়ও ভিডিওতে থাকা পুলিশদের কাউকে মাস্ক না পরে থাকতে দেখায় আমাদের ভাইরাল এই দাবীটি সন্দেহজনক বলে মনে হয়।

ইনভিড ও রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে "নিউজ ১৮" ওয়েবসাইট থেকে আমরা এর আসল ক্লিপটির সন্ধান পাই।জুন ২৭, ২০১৭ তে প্রচারিত সেই রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশের ফইজাবাদ পুলিশ স্টেশনের দুর্গেশ গিরি নামক এক পুলিশকে রাস্তায় মাতাল হয়ে পড়ে থাকতে দেখা যায়।পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।          

মদের দোকান খোলার অনুমতি দেওয়ার কারণে সামাজিক দূরত্ব অগ্রাহ্য করে হওয়া বিশাল ভিড়ের জন্য কেন্দ্রীয় সরকারকে সমালোচনার মুখোমুখি হতে হয়।গত সোমবার হওয়া এই বিশৃঙ্খলার কারণে পরে অনেক দোকান বন্ধ করে দেওয়া হয়। 

তবে ভাইরাল এই মদ্যপ পুলিশের রাস্তায় পরে থাকার ভিডিওটির সাথে লকডাউনে ছাড়ের পর মদের দোকান খোলার কোনো সম্পর্ক নেই। ভিডিওটি আদতে ২০১৭ সালের।

ফ্যাক্ট চেক: মদ্যপ পুলিশের ভাইরাল এই ভিডিওর সঙ্গে লকডাউনের কোনো সম্পর্ক নেই
Claimমদ্যপ হয়ে এক পুলিশ রাস্তার ধারে পরে আছেন।ঘটনাটি লকডাউনে ছাড়ের পর মদের দোকান খোলার কারণে ঘটে। Conclusion তিন বছরের পুরোনো এই ভিডিওটির সাথে লকডাউনে ছাড়ের পর পুনরায় মদের দোকান খোলার সম্পর্ক নেই
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

CHAYAN KUNDU CHAYAN KUNDU @kunduchayan

Senior Producer, India Today TV.

Comment