ফ্যাক্ট চেক: বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল পুলিশকে প্রহারের পুরোনো ছবি
পশ্চিমবঙ্গের ঘটনা বলে এই ছবিকে নেটিজেনরা সম্প্রতি পোস্ট করেন
- Total Shares
বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে সম্প্রতি উত্তপ্ত হয় পশ্চিমবঙ্গ।অনেকেই বিজেপি কর্মী ও বাংলার পুলিশের খণ্ডযুদ্ধের সেই ছবি পোস্ট করছেন তাদের সোশ্যাল মিডিয়ায়।
এরই মধ্যে পুলিশকে প্রহারের এক ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
'অহির মান' নামের এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই ছবিকে পোস্ট করে ব্যাঙ্গাত্মক ঢঙে লেখেন, "বাংলায় বিজেপি গুন্ডারা প্রবীণ এক পুলিশকে সহায়তা করছেন"।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই তিন বছরের পুরোনো উত্তরপ্রদেশের কানপুরের এই ছবির সাথে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই।
ভাইরাল এই ছবির সত্যতা জানতে আমরা তাকে রিভার্স সার্চ করি।২০১৭ সালে জুনের ২১ তারিখে প্রকাশিত "ডেইলি মেলে"র এক প্রতিবেদনে আমরা এই ছবিকে দেখতে পাই।
ওই প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের কানপুরে এক কিশোরীর ধর্ষণ হওয়ার অভিযোগে কয়েকশো প্রতিবাদকারী পুলিশকর্মীদের আক্রমণ করে।এই ছবিতে সেই দৃশ্যকেই দেখতে পাওয়া যায়।
সেসময়ে প্রকাশিত "দ্য সানে"র এক প্রতিবেদনে এই ছবিকে ব্যবহার করে একই তথ্যের উল্লেখ করা হয়।

ইন্ডিয়া টুডের তরফ থেকে এই ছবির সাথে করা বিভ্রান্তিকর এক দাবীকে এর আগেও ফ্যাক্ট চেক করা হয়।
এর থেকে বলা যেতে পারে, সম্প্রতি ভাইরাল হওয়া তিন বছরের পুরোনো উত্তরপ্রদেশের কানপুরের এই ছবির সাথে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

