ফ্যাক্ট চেক: না, এই ছবির সাথে ভারতের কাশ্মীরের কোনো সম্পর্ক নেই
১০ বছরের পুরোনো এই ছবি সম্প্রতি ভাইরাল সমাজ মাধ্যমে
- Total Shares
সম্প্রতি এক বাচ্চাকে একজন পুলিশের লাঠি উঁচিয়ে মারতে উদ্যত হওয়ার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনদের অনেকে ভাইরাল সেই ছবিকে ভারতের কাশ্মীর ও প্রধানমন্ত্রী মোদীর কথা উল্লেখ করে পোস্ট করেন সমাজ মাধ্যমে।

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ১০ বছরের পুরোনো বাংলাদেশের ঢাকার এই ছবির সাথে ভারতের কাশ্মীরের কোনো সম্পর্ক নেই।
ইন্টারনেটে রিভার্স সার্চ করে আমরা এই ছবিকে "গেটি ইমেজেসে"র ওয়েবসাইটে খুঁজে পাই।
ওই ছবির বিষয়ে সেখানে লেখা হয়, "২০১০ সালের জুনের ৩০ তারিখে ঢাকায় এক বাংলাদেশি পুলিশ পোশাক শ্রমিকদের সাথে সংঘর্ষ চলাকালীন লাঠিপেটা করে এক শিশুকে মারল"।
এএফপির তরফ থেকে মুনির উজ জামান এই ছবিকে তোলেন বলেও সেখানে উল্লেখ করা হয়।
এর থেকে বলা যেতে পারে, বাংলাদেশের ঢাকার পুরোনো এই ছবির সাথে ভারতের কাশ্মীরের কোনো সম্পর্ক নেই।
JHOOTH BOLE KAUVA KAATE
The number of crows determines the intensity of the lie.
- 1 Crow: Half True
- 2 Crows: Mostly lies
- 3 Crows: Absolutely false

