ফ্যাক্ট চেক: না, এই ছবিতে আমেরিকার নব-নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন উপস্থিত নন

বিভ্রান্তিকর দাবী করে ভাইরাল অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের পুরোনো ছবি

 |  1-minute read |   11-11-2020
  • Total Shares

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দাঁড়ানো এক ব্যক্তির ছবি সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ফেসবুকে অনেকে সেই ব্যক্তিকে আমেরিকার নব-নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন হিসেবে দাবী করে লেখেন, "আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন।আমরা আশা রাখি জো বাইডেন, শান্তির দুত হয়ে,পৃথিবিকে নুতন ধারা নেতৃত্ব দিবেন।জয় হউক বাইডেনের আগামির পথ চলা।"

screenshot-2020-11-1_111120091448.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে, ভাইরাল এই দুবছরের পুরোনো ছবিতে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে দেখতে পাওয়া যায়।

সমাজমাধ্যমে ভাইরাল এই ছবির বিষয়ে জানতে আমরা তাকে রিভার্স সার্চ করি।সেখান থেকে আমরা এই ব্যক্তির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও কিছু ছবি ২০১৮ সালের "ঢাকা ট্রিবিউন" ও "বিডি নিউজ ২৪ ডট কমে"র প্রতিবেদনে খুঁজে পাই।

ওই প্রতিবেদনগুলিতে রোহিঙ্গা সমস্যা নিয়ে সেসময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সিডনির বাড়িতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎের বিষয়টি রিপোর্ট করা হয়।

এই তথ্যকে সূত্র হিসাবে ব্যবহার করে আমরা কীওয়ার্ড সার্চের মাধ্যমে "ডেইলি বাংলাদেশে"র সেসময়ের এক প্রতিবেদন খুঁজে পাই।সেখানে শেখ হাসিনার সাথে দাঁড়ানো এই ব্যক্তির এক ছবির ক্যাপশনে তাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলে উল্লেখ করা হয়।

screenshot-2020-11-1_111120091859.png

বর্তমানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হলেন স্কট মরিসন

এর থেকে বলা যায়, ভাইরাল এই ছবিতে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে দেখা যায়, আমেরিকার নব-নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেনকে নয়।

ফ্যাক্ট চেক: না, এই ছবিতে আমেরিকার নব-নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন উপস্থিত নন
Claimএই ছবিতে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখা যায় Conclusion বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই ছবিতে আসলে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে দেখতে পাওয়া যায়
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment