ফ্যাক্ট চেক: বিজেপির থেকে মহিলাদের সতর্কীকরণ করা নিয়ে এডিট করা ছবি ভাইরাল

অনেকেই এই ছবিকে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়

 |  1-minute read |   31-01-2021
  • Total Shares

বিজেপি সদস্যদের থেকে মহিলাদের সতর্ক করে এক ব্যানারের ছবি সম্প্রতি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।

ভাইরাল সেই ছবিতে থাকা ব্যানারে "পাড়ায় বিজেপি ঘুরছে এলাকার মা বোনেরা সাবধান" লেখা দেখতে পাওয়া যায়।

screenshot-2021-01-3_013121065632.png

এখানে সেই পোস্টের আর্কাইভকে দেখতে পাওয়া যাবে।

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনসুন্ধানে দেখে, এডিট করে এই ছবিকে তৈরি করা হয়েছে।আসল ছবিতে বিজেপির থেকে মহিলাদের সতর্কীকরণের এমন কোনো ব্যানার দেখতে পাওয়া যায় না।

ইন্টারনেটে রিভার্স সার্চ করে আসল ছবিটিকে আমরা "সিলভারক্রিসে"র ওয়েবসাইটে খুঁজে পাই।

এমন কোনো ব্যানার সেই ছবিতে আমাদের চোখে পড়ে না।

addtext_com_mdkzndmw_013121065651.jpg

আসল ছবিতে দেখতে পাওয়া এলাকার বিষয়ে সেখানে "আর্ট রিকশা" নামের এক আর্ট স্কুল ও গ্যালারির কথা উল্লেখ করা হয়।

"দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে"র ইন্ডালজের এক প্রতিবেদনে দক্ষিণ কলকাতার সেই "আর্ট রিকশা" নামের আর্ট স্কুল ও গ্যালারির বিষয়ে রিপোর্ট করা হয়।

এর থেকে বলা যেতে পারে, বিজেপির থেকে মহিলাদের সতর্কীকরণের ব্যানারের এই ছবিটিকে আসলে এডিট করে তৈরি করা হয়েছে।

ফ্যাক্ট চেক: বিজেপির থেকে মহিলাদের সতর্কীকরণ করা নিয়ে এডিট করা ছবি ভাইরাল
Claimএই ছবিতে থাকা ব্যানারে বিজেপির থেকে মহিলাদের সতর্কীকরণের বার্তা দেখতে পাওয়া যায় Conclusion এডিট করে ছবিকে তৈরি করা হয়েছে।আসল ছবিতে এমন কোনো ব্যানার দেখতে পাওয়া যায় না।
JHOOTH BOLE KAUVA KAATE

The number of crows determines the intensity of the lie.

  • 1 Crow: Half True
  • 2 Crows: Mostly lies
  • 3 Crows: Absolutely false
If you have a story that looks suspicious, please share with us at factcheck@intoday.com or send us a message on the WhatsApp number 73 7000 7000

Writer

Srijit Srijit @srijitofficial

Srijit Das is a journalist with India Today. Srijit earned his bachelor's degree in Engineering and served as a campus ambassador of IIT Kharagpur E-Cell during his college days. He has a love of reading books in his free time.

Comment